শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির আন্তঃক্রীড়া প্রতিযোগিতা

এলিগেন্ট লইয়ারস ফুটবল টিমের জার্সি উন্মোচন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   94 বার পঠিত   |   পড়ুন মিনিটে

এলিগেন্ট লইয়ারস ফুটবল টিমের জার্সি উন্মোচন

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক আন্তঃক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে শক্তিশালী ‘এলিগেন্ট লইয়ারস’ ফুটবল টিমের বহুল প্রত্যাশিত জার্সি উন্মোচন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে অতিথি টিমের খেলোয়াড়, ম্যানেজমেন্ট ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর ও প্রাণবন্ত হয়ে ওঠে। জার্সি উন্মোচনের মধ্য দিয়ে আসন্ন প্রতিযোগিতার জন্য টিমের প্রস্তুতি, ঐক্য ও আত্মবিশ্বাসের প্রকাশ ঘটে।

এসময় বক্তারা বলেন, এলিগেন্ট লইয়ারস ফুটবল টিম কেবল একটি ক্রীড়া দল নয়; এটি ঐক্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক। মাঠে নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে খেলাই হবে টিমের মূল লক্ষ্য। আগামীর পথচলায় টিমের সাফল্য কামনা করে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির আন্তঃক্রীড়া প্রতিযোগিতা প্রতিবছর আইনজীবীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ সৃষ্টি করে আসছে। এবারের প্রতিযোগিতায় এলিগেন্ট লইয়ারস ফুটবল টিম দর্শকদের জন্য চমকপ্রদ ও উপভোগ্য খেলা উপহার দেবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com