শুক্রবার ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

আয়ারল্যান্ড হোয়াইটওয়াশ, ২১৭ রানের জয়ে বাংলাদেশ 

খেলাধুলা ডেস্ক   |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   100 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আয়ারল্যান্ড হোয়াইটওয়াশ, ২১৭ রানের জয়ে বাংলাদেশ 

৬ উইকেটে ১৭৬ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। ধারণা করা হচ্ছিল, প্রথম সেশনেই হয়তো টেস্ট জিতে নেবে বাংলাদেশ। তবে আয়ারল্যান্ডের ব্যাটারদের দৃঢ় ব্যাটিংয়ে সেটা আর হয়ে উঠেনি।

পঞ্চম দিনে শেষ ৪ উইকেট পেতে প্রায় ৬০ ওভার বোলিং করতে হয়েছে বাংলাদেশকে। তবে শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টে ২১৭ রানের বড় ব্যবধানে জিতেছে স্বাগতিকরা। এই জয়ে আইরিশদের হোয়াইট ওয়াশ করেছে টাইগাররা।

লোয়ার-অর্ডারের ব্যাটারদের লড়াইয়ের পর ১১৩.৩ ওভারে ২৯১ রান করে গুটিয়ে যায় সফরকারী আয়ারল্যান্ড। চতুর্থ ইনিংসে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়েও তারা হেরেছে ২১৭ রানে। মিরপুরে চতুর্থ ইনিংসে বল খেলার রেকর্ড গড়া কার্টিস ক্যাম্ফার ৭১ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের হয়ে ৪টি করে উইকেট নিয়েছেন দুই বাঁহাতি স্পিনার হাসান মুরাদ ও তাইজুল ইসলাম। মুশফিকের ঐতিহাসিক শততম টেস্ট জয় দিয়েই শেষ করে টাইগাররা।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com