শনিবার ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কান্নায় ভেঙে পড়লেন নেইমার

  |   সোমবার, ১৮ মে ২০২৬   |   প্রিন্ট   |   80 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কান্নায় ভেঙে পড়লেন নেইমার

জীবনের নানা ঘটনাপ্রবাহে নিজেকে শক্ত রাখা অনেক সময় কঠিন হয়ে পড়ে। খেলোয়াড়দের জীবনও এর ব্যতিক্রম নয়। তেমন এক দৃশ্যই দেখা গেল ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রকে ঘিরে। সোমবার (১৮ মে) ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে সিরি আ’তে করিতিবা ফুটবল ক্লাবের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিলের জাতীয় সংগীত চলাকালে কান্নায় ভেঙে পড়েন এই তারকা ফুটবলার। খবর গোল ডটকমের। 

ব্রাজিল জাতীয় দলের ২০২৬ বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার ঠিক একদিন আগে নেইমারের এমন আবেগঘন মুহূর্ত নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ধারণা করা হচ্ছে, জাতীয় দলে জায়গা পাওয়া নিয়ে প্রবল চাপ ও প্রত্যাশার মধ্যেই রয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

ভিলা বেলরিমো স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে মেয়েকে কোলে নিয়ে জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে ছিলেন নেইমার। তখন তাকে চোখের পানি মুছতে দেখা যায়। ক্যারিয়ারের শুরু হওয়া ক্লাবের মাঠে এমন আবেগঘন দৃশ্য অনেক সমর্থককেই নাড়া দিয়েছে।

দীর্ঘ সময় সমালোচনার মুখে থাকা নেইমারের জন্য এটি ছিল ব্যক্তিগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। কারণ সোমবারই ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবেন।

যদিও শেষ পরীক্ষার ম্যাচে নেইমার দলকে জেতাতে পারেননি। করিতিবার কাছে ৩-০ গোলে হেরে যায় সান্তোস। তবে ম্যাচের আগে তার কান্নার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেকেই এটিকে ব্রাজিলের জার্সিতে আরেকবার বিশ্বমঞ্চে ফেরার প্রবল আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে দেখছেন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com