মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

পাকিস্তানের সামনে পাহাড়সম লক্ষ্য দিলো বাংলাদেশ

  |   সোমবার, ১৮ মে ২০২৬   |   প্রিন্ট   |   19 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাকিস্তানের সামনে পাহাড়সম লক্ষ্য দিলো বাংলাদেশ

ঢাকা টেস্টের পর সিলেট টেস্টেও পাকিস্তানের বিপক্ষে জয়ের উজ্জ্বল সম্ভাবনা তৈরি করল বাংলাদেশ। জয়ের জন্য পাকিস্তানের সামনে ৪৩৭ রানের পাহাড়সম লক্ষ্য ছুড়ে দিয়েছে টাইগাররা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ২৭৮ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাব দিতে নেমে ২৩২ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৩৯০ রান করলে জয়ের জন্য পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৩৭।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম। তার ১৩৭ রানের ওপর ভর করেই বড় রান সংগ্রহ করে বাংলাদেশ। রানের দেখা পেয়েছেন লিটন দাস আর মাহমুদুল হাসান জয়ও। দুজন যথাক্রমে ৬৯ আর ৫২ রান করেছেন।

আরও পড়ুন

পাকিস্তানের হয়ে বল হাতে সফল ছিলেন খুররম শেহজাদ। ৮৬ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন তিনি। এছাড়া ৩ উইকেট শিকার করেন সাজিদ খান। যদিও ১২৬ রান খরচ করতে হয়েছে তাকে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com