মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

মহেশখালীতে ফয়সাল আমিন আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনালে কালারমারছড়া জয়ী

মোহাম্মদ শাহাব উদ্দীন,মহেশখালী   |   বুধবার, ১৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   132 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মহেশখালীতে ফয়সাল আমিন আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনালে কালারমারছড়া জয়ী

মহেশখালীতে ফয়সাল আমিন আন্তঃইউনিয়ন গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট–২০২৫ এর ফাইনাল খেলা চরপাড়া ফুটবল স্টেডিয়ামে বুধবার (১৯ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বহু প্রতীক্ষিত ফাইনালে কালারমারছড়া ইউনিয়ন দল ১–০ গোলে পৌরসভা ইউনিয়ন দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলার শুরু থেকেই কালারমারছড়া ইউনিয়ন দল প্রতিপক্ষকে চাপে রাখে। আক্রমণভাগের দ্রুত সমন্বয়, বল দখলের উপর নিয়ন্ত্রণ এবং পাসিং ফুটবলের চমৎকার প্রদর্শনী দর্শকদের মাতিয়ে রাখে। প্রথমার্ধে গোল না পেলেও বিরতি থেকে ফিরে খেলার দৃশ্যপট অপরিবর্তিত থাকে। দ্বিতীয়ার্ধের ১৫তম মিনিটে দারুণ এক প্রচেষ্টায় কালারমারছড়া কাঙ্ক্ষিত গোলটি করে। এরপর উভয় দলই আক্রমণ চালালেও আর কোনো গোল হয়নি। নির্ধারিত সময় শেষে কালারমারছড়া ইউনিয়নই ১–০ গোলের ব্যবধানে শিরোপা নিজেদের করে নেয়।

পুরো ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য তৌহিদুল আলম সবুজ ‘ম্যান অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন।

ফাইনালকে ঘিরে মাঠে ছিল উৎসবের আমেজ। স্টেডিয়াম প্রাঙ্গণে আয়োজন করা হয় ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট ক্যাম্প, যা দর্শক ও যুবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ম্যাচ শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

চরপাড়া স্পোর্টিং ক্লাবের সার্বিক আয়োজনে ফাইনালটি সফলভাবে সম্পন্ন হয়।

চরপাড়া স্পোর্টিং ক্লাবের সভাপতি প্রফেসর সানা উল্লাহর বক্তব্য তিনি বলেন—“স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে আমরা খেলাধুলার উন্নয়নে কাজ করছি। এই টুর্নামেন্টে স্থানীয় যুবকদের ব্যাপক সাড়া আমাদের আরও উৎসাহিত করেছে। ভবিষ্যতে আরও উন্নত ও পরিসরবহুল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। সকল অতিথি, খেলোয়াড় ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা।”

টুর্নামেন্টের দাতা ফয়সাল আমিনের বক্তব্যে বলেন—“মহেশখালীতে ক্রীড়াচর্চার বিস্তার এবং তরুণদের মাদকমুক্ত রাখতেই এই টুর্নামেন্টের আয়োজন। যুব সমাজ খেলাধুলায় জড়িত থাকলে সমাজে অপরাধ কমে, সামাজিক বন্ধনও মজবুত হয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে, আরও বেশি পুরস্কার নিয়ে আয়োজন করার ইচ্ছা রয়েছে। আজকের ম্যাচে দুই দলের খেলোয়াড়দের যে স্পোর্টসম্যানশিপ দেখেছি, তা আমাকে সত্যিই অনুপ্রাণিত করেছে।”

সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদারের বলেন,মহেশখালীর তরুণেরা খেলাধুলায় যত বেশি সম্পৃক্ত হবে, সমাজ ততবেশি ইতিবাচক হবে। আজকের ম্যাচে দুই দলের পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয়। মাঠে দর্শকদের শৃঙ্খলা ও উৎসাহ পুরো আয়োজনকে আরও সুন্দর করেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন মহেশখালীতে নিয়মিতভাবে এমন টুর্নামেন্ট আয়োজন করা হলে স্থানীয় পর্যায়ে অনেক প্রতিভাবান ফুটবলার তৈরি হবে। উপজেলা প্রশাসন সব সময় সুস্থ বিনোদন ও ক্রীড়া উন্নয়নের সঙ্গে আছে এবং থাকবে। চরপাড়া স্পোর্টিং ক্লাবের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
ডিবিএন/জেইউ।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com