সোমবার ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি

দেশবিদেশ ডেস্ক:   |   সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   20 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশি সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করল আইসিসি

সবকিছু ঠিক থাকলে ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে ভারতে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। টাইগাররা চেয়েছিল বিশ্বকাপের সহ আয়োজক দেশ শ্রীলংকায় গিয়ে বিশ্বকাপ খেলতে।

কিন্তু আইসিসি বাংলাদেশ দলের ভেন্যু পরিবর্তনের সুযোগ দেয়নি। বাংলাদেশ দল ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকায় টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডকে বিশ্বকাপ খেলার সুযোগ করে দিয়েছে আইসিসি।

শুধু তাই নয়, বিশ্বকাপ কাভার করতে ভারত ও শ্রীলংকা সফরে যাওয়ার জন্য বাংলাদেশ থেকে যেসব সাংবাদিক আইসিসির অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করেছেন তাদের সেই আবেদন বাতিল করে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আজ সোমবার সন্ধ্যায় পাঠানো ই-মেইলে বাংলাদেশি সাংবাদিকদের প্রত্যাখ্যানের বিষয়টি জানিয়ে দিয়েছে আইসিসি।

এ ব্যাপারে ১৩টি আইসিসির ইভেন্ট কাভার করা সিনিয়র ক্রীড়া সাংবাদিক সেকান্দার আলী বলেন, ‘বাংলাদেশ বিশ্বকাপ বয়কট করায় বাংলাদেশের সাংবাদিকদেরও আইসিসি বয়কট করেছে! এ রকম ঘটনা সাধারণত ঘটে না। বাংলাদেশ যখন বিশ্বকাপ খেলেনি, তখনো কিন্তু বাংলাদেশের সাংবাদিকেরা বিশ্বকাপ কাভার করেছেন। বোঝাই যাচ্ছে যে, বাংলাদেশের ওপর তারা কতটা ক্ষুব্ধ। সেই জায়গা থেকে পুরো বিষয়টাই হতাশাজনক।’

এ ঘটনায় পাকিস্তানি সাংবাদিক শাকির আব্বাসি তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশি ক্রিকেট সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন প্রদানে আইসিসি অস্বীকৃতি জানিয়েছে, এটা অন্যায়। বাংলাদেশি সাংবাদিকদের অন্তত শ্রীলংকায় ম্যাচ কাভার করার অনুমতি দেওয়া উচিত।’

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com