সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

৭ জনই ইনজুরিতে, আর্জেন্টিনা দল যেন ছোটোখাটো একটি হাসপাতাল!

  |   রবিবার, ০৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। যেখানে বিশ্বকাপের হট ফেবারিট দলগুলো নিজেদের পূর্ণ শক্তি নিয়ে প্রস্তুতি ম্যাচগুলো খেলছে সেখানে মুদ্রার উল্টো পিঠে চলছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চোটে জর্জরিত আর্জেন্টিনা দলের অধিকাংশ ফুটবলার। বিশ্বকাপের জন্য ঘোষিত ২৬ সদস্যের স্কোয়াডের অন্তত সাতজন ইনজুরিতে। তারা বিশ্বকাপে আদৌ খেলতে পারবেন কি না সেটা নিয়ে এখনো সন্দিহান কোচ লিওনেল স্কালোনি।

বিশ্বকাপের এগ নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে হারানোর দিনে সংবাদ সম্মেলনে এসে কোচ লিওনেল স্কালোনি বলেন, ‘আমাদের অনেক খেলোয়াড় আছে যারা এখনো শতভাগ সুস্থ না। শুধু একজন ডিফেন্ডারের ওপর এটি নির্ভর করছে না। আমাদের আরও একটি প্রস্তুতি ম্যাচ রয়েছে। সে ম্যাচ শেষেই আমরা সিদ্ধান্ত নিতে পারবো। আমাদের অবস্থাটা এমন হয়েছে যে, আরও অনেককে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে; কিন্তু মঙ্গলবারের আগে কোন সিদ্ধান্ত নিতে পারছি না।’

 

হন্ডুরাসের বিপক্ষে নামার আগের দিন লিওনার্দো বালের্দি কাফ ইনজুরিতে (পায়ের নিচের অংশের ইনজুরি) বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। তার বদলি হিসেবে কারও নাম এখনো ঘোষণা করেননি কোচ। দুই রাইট ব্যাক গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা দুজনই মাংসপেশীর ইনজুরিতে ভুগছেন। ২০২২ বিশ্বকাপের অন্যতম নায়ক লিয়ান্দ্রো পারেদেসও গ্রেড-১ লেভেলের মাংসপেশীর ইনজুরিতে ভুগছেন। অ্যাটলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার হুলিয়ান আলভারেজও আঙুলের প্রদাহে ভুগছেন। যদিও বিশ্বকাপের সময়ে তিনি সুস্থ হয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী।

সদ্যই অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগ জেতা আর্জেন্টিনার গত বিশ্বকাপ জয়ের নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ডান হাতের আঙুলের ফ্র্যাকশ্চার থেকে এখনো সুস্থ হতে পারেননি। এছাড়া তরুণ উদীয়মান এটাকিং মিডফিল্ডার নিকো পাজ এখনো বাম পায়ের ব্যথা থেকে সেরে উঠতে পারেননি। বিশ্বকাপের আগে তাই পুরো শক্তিশালী আর্জেন্টাইন দলকে পাচ্ছেন না স্কালোনি। এত গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট শুরুর আগে সাতজন ফুটবলারের ইনজুরিতে ছোটোখাটো মেডিকেলে পরিণত হয়েছে আর্জেন্টিনা দল।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com