নিজস্ব প্রতিবেদকঃ | বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ | প্রিন্ট | 25 বার পঠিত | পড়ুন মিনিটে
রাজু জাতীয় দৈনিক খবরের কাগজ ও স্থানীয় দৈনিক রুপসীগ্রামে কর্মরত এবং তিনি দীর্ঘদিন সাংবাদিকতা করে আসছেন। তার সাথে এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড কখনো কাম্য নয়। পতিত আওয়ামী লীগ আমলের এলজিইডি মন্ত্রী তাজুল ইসলামের ক্যাডার ওসি মনির হোসেন ব্যক্তিগত আক্রোশ থেকে একজন গণমাধ্যমকর্মীকে অকারণে হয়রানি করেছেন।
এঘটনায় নিন্দা জানাচ্ছে কক্সবাজার ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাক) ।
এক বিবৃতিতে ক্র্যাকের সভাপতি জসিম উদ্দিন (যুগান্তর) ও সাধারণ সম্পাদক আজিম নিহাদ (চ্যানেল ২৪) জানিয়েছেন, অনতিবিলম্বে সাংবাদিক রাজু দাশের নিরাপত্তা নিশ্চিতসহ ওসি চকরিয়াকে ক্ষমা চাইতে হবে।
এছাড়াও প্রতিবাদ জানিয়েছেন – ক্র্যাকের সহসভাপতি- আব্দুর রহমান (দৈনিক সমকাল ও বাংলা ট্রিবিউন), যুগ্ম সাধারণ সম্পাদক- শাহেদ ফেরদৌস হিরু (সকালের সময়), দপ্তর ও প্রচার সম্পাদক- ইফতিয়াজ নুর নিশান (ঢাকা পোস্ট)
কোষাধ্যক্ষ- মুকিম হাসান (যুগান্তর)
এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- শাহরিয়ার বাপ্পি (আজকের পত্রিকা)। নির্বাহী সদস্য– জাহেদ চৌধুরী (পূর্বকোণ), এসএম হানিফ (প্রথম আলো), আরফাতুল মজিদ (ভয়েসওয়ার্ল্ড২৪), মহিউদ্দিন মাহী (সমুদ্র কণ্ঠ)। সদস্য ইমরান হোসাইন (আগামীর সময়), তানভীর শিপু (টিটিএন), ইমরান আল মাহমুদ (কক্সবাজার বার্তা), রকিয়ত উল্লাহ (কালের কণ্ঠ), সরওয়ার সাকিব (প্যানোয়া নিউজ), শাহ জামাল (যুগান্তর) ও ফেরদৌস ওয়াহিদ (সকালের সময় ও আজকের দেশবিদেশ ) ।
কার্যকর ব্যবস্থা না নিলে ক্র্যাকের পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে বিবৃতিতে জানানো হয়।