বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
গুরুত্বপূর্ণ স্থানে ময়লার স্তুপ-বাড়ছে মশা ও জনভোগান্তি

কক্সবাজার শহরে পৌরসভার সেবার বেহাল দশা

নিজস্ব প্রতিবেদকঃ   |   শুক্রবার, ১৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   83 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজার শহরে পৌরসভার সেবার বেহাল দশা

কক্সবাজার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও অলিগলিতে দীর্ঘদিন ধরে পড়ে আছে পৌরসভার ময়লার স্তুপ। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে এসব স্থানে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে এবং বাড়ছে মশা-মাছির উপদ্রব। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীরা।

শহর ঘুরে দেখা যায়, ব্যস্ততম এলাকা গুনগাছতলা এবং হোটেল-মোটেল জোনের কলাতলির মেইন সড়কেও একই চিত্র দেখা যাচ্ছে। বিভিন্ন ড্রেইন থেকে উঠানো ময়লা দীর্ঘ সময় রাস্তার পাশে ফেলে রাখা হচ্ছে। ফলে সেসব জায়গায় দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পথচারীদের চলাচলেও তৈরি হচ্ছে ভোগান্তি।

স্থানীয়দের অভিযোগ, ড্রেইন পরিষ্কার করার পর ময়লা দ্রুত অপসারণ না করায় সেগুলো দিনের পর দিন রাস্তার পাশে পড়ে থাকে। এতে একদিকে যেমন পরিবেশ দূষণ বাড়ছে, অন্যদিকে অস্বাস্থ্যকর পরিবেশে মশা-মাছির উপদ্রবও বেড়ে যাচ্ছে।

শহরবাসীর দাবি, তারা নিয়মিত পৌরসভার কর পরিশোধ করলেও প্রত্যাশিত সেবা পাচ্ছেন না। গুরুত্বপূর্ণ সড়ক থেকে শুরু করে বিভিন্ন অলিগলিতেও একই অব্যবস্থাপনা দেখা যাচ্ছে। পর্যটন নগরী হিসেবে পরিচিত এই শহরে এমন নোংরা পরিবেশ শহরের ভাবমূর্তির জন্যও ক্ষতিকর বলে মনে করছেন সচেতন নাগরিকরা।

তারা দ্রুত এসব ময়লা অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

কক্সবাজার শহরের গুনগাছতলা ও কলাতলী এলাকার মেইন সড়কে ড্রেইন থেকে উঠানো ময়লার স্তুপ- দুর্গন্ধ ও ভোগান্তিতে অতিষ্ঠ পথচারী ও স্থানীয়রা।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com