হামিদুল হক -ঈদগড়ঃ | সোমবার, ০৯ মার্চ ২০২৬ | প্রিন্ট | 83 বার পঠিত | পড়ুন মিনিটে
অপহৃতরা হলেন ঈদগড় ১ নম্বর ওয়ার্ডের ধুমছাকাটা এলাকার ছৈয়দ কাসেম ও মাহমুদুল হক মাদু। তারা দীর্ঘদিন ধরে নিজ নিজ ধানক্ষেত পাহারা দিয়ে আসছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, পবিত্র রমজান মাস উপলক্ষে ভোরে সেহরি খেয়ে তারা ধানক্ষেতের পাশে নির্মিত টংঘরে অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত হঠাৎ এসে তাদের জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী দ্রুত অপহৃতদের উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
ঈদগড় পুলিশ ইনচার্জ এসআই খোরশেদ জানান, ঘটনার খবর পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং অপহৃতদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে ঈদগড় এলাকায় সাম্প্রতিক সময়ে অপহরণ ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে বলে এলাকাবাসী জানিয়েছেন।