বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কক্সবাজারে ইউপি সদস্যের ওপর হামলা, নগদ টাকা ও মোবাইল ছিনতাই

বার্তা পরিবেশকঃ   |   বুধবার, ০৩ জুন ২০২৬   |   প্রিন্ট   |   18 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কক্সবাজারে ইউপি সদস্যের ওপর হামলা, নগদ টাকা ও মোবাইল ছিনতাই

কক্সবাজার পৌরসভার গোলদীঘির পাড় এলাকায় এক ইউপি সদস্যকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছৈয়দ আলম গত ১ জুন রাত আনুমানিক ৯টার দিকে গোলদীঘির পাড় এলাকায় এ ঘটনার শিকার হন বলে অভিযোগ করেছেন।

ভুক্তভোগী জানান, তার ভাগিনা মোক্তার আহাম্মদকে অসৎ সঙ্গ থেকে ফিরিয়ে আনতে তিনি অভিযুক্ত থোয়ায় মং ওরফে থোয়ায় মা’র বাড়ির সামনে গেলে সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। এ সময় থোয়ায় মং লাঠি দিয়ে তাকে আঘাত করলে তিনি শরীরের বিভিন্ন স্থানে আহত হন। এসব তার সাথে থাকে টাকা পয়সা ও ব্যবহারিত মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, হামলার একপর্যায়ে অভিযুক্তরা তার পকেটে থাকা ১৪ হাজার ৫০০ টাকা, একটি শপিং ব্যাগ এবং এক জোড়া জুতা ছিনিয়ে নেয়। পরে তাকে ধাক্কা দিয়ে অপর অভিযুক্ত বাতু মংয়ের দোকানের সামনে নিয়ে যাওয়া হলে সেখানে তার ব্যবহৃত একটি ওপ্পো এ-১৭ মোবাইল ফোন, যার আনুমানিক মূল্য ২৫ হাজার টাকা, জোরপূর্বক নিয়ে নেওয়া হয় ।

ভুক্তভোগীর দাবি, তার চিৎকারে স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে দ্রুত সেখান থেকে সরে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী ইউপি সদস্য ছৈয়দ আলম কক্সবাজার সদর মডেল থানায় তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে এজাহার দায়ের করেছেন।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ বলছে, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com