বিপ্লব দাশ, লামা(বান্দরবান) প্রতিনিধিঃ | রবিবার, ১৫ মার্চ ২০২৬ | প্রিন্ট | 75 বার পঠিত | পড়ুন মিনিটে
আটক ব্যক্তির নাম মোঃ জাহাঙ্গীর আলম (২৮)। তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ফকিরছন পাড়ার বাসিন্দা। তার পিতার নাম মৃত আবুল কাশেম।
পুলিশ সূত্রে জানা যায়,অভিযুক্ত জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১৪ বছর বয়সী শিশুকে বলৎকারের অভিযোগ ওঠে। অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে লামা থানা পুলিশ।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাজাহান কামাল জানান, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে শিশু আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।