মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
মিটার গরমিল ও অতিরিক্ত মজুত-৪ মামলায় শাস্তি

উখিয়ায় ৩ পেট্রোল পাম্পে প্রশাসনের অভিযান, জরিমানা ২ লাখ ৩৫ হাজার টাকা

নিজস্ব প্রতিনিধিঃ   |   বুধবার, ০১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   45 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উখিয়ায় ৩ পেট্রোল পাম্পে প্রশাসনের অভিযান, জরিমানা ২ লাখ ৩৫ হাজার টাকা

কক্সবাজারের উখিয়া উপজেলায় তিনটি পেট্রোল পাম্পে জ্বালানি তেল মজুত ও বিক্রয় কার্যক্রমে অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন। বুধবার (০১ এপ্রিল ২০২৬) বিকাল ৪টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে কুতুপালং এলাকার মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন-এ জ্বালানি তেলের মজুত ও বিক্রয়ের রেজিস্টার যাচাই করা হয়। এ সময় মিটারে গরমিল ধরা পড়লে প্রতিষ্ঠানটিকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।

পালংখালীর মেসার্স ইউসুফ এন্ড ব্রাদার্স ফিলিং স্টেশন-এও একইভাবে তদারকি চালানো হয়। সেখানে তথ্য গোপন করে অতিরিক্ত জ্বালানি তেল মজুতের প্রমাণ পাওয়ায় মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া হলুদিয়া পালং এলাকার মেসার্স চৌধুরী ফিলিং স্টেশন-এ অভিযান চালিয়ে তথ্য গোপন ও মিটারে গরমিলের অভিযোগে দুটি মামলায় মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে মোট ৪টি মামলায় ২ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, পেট্রোল পাম্পের ট্যাগ অফিসার জসিম উদ্দিন, রাসেল উদ্দিন ও মেহেদী হাসান, বিএসটিআই প্রতিনিধি এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাষ্ট্রীয় স্বার্থে জ্বালানি তেল মজুত ও বিক্রয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি যেকোনো অনিয়মের তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com