শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
তিন শতাধিক রাউন্ড গুলাগুলি, আতঙ্কে এলাকাবাসী

হোয়াইক্যং মিনাবাজারে মাদক পাচারকারী দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ

বিশেষ সংবাদদাতা   |   বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   108 বার পঠিত   |   পড়ুন মিনিটে

হোয়াইক্যং মিনাবাজারে মাদক পাচারকারী দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষ

 

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার এলাকায় মাদক পাচারকে কেন্দ্র করে দুটি সশস্ত্র গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ শুরু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মিনাবাজার এলাকার মন্নান–হারুন গ্রুপের সঙ্গে পার্শ্ববর্তী ঝিমংখালী এলাকার জসিম গ্রুপের মধ্যে ইয়াবা পাচার ও নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ সংঘর্ষ ঘটে।

এসময় উভয় পক্ষের মধ্যে তিন শতাধিক রাউন্ড গুলিবর্ষণ হয়। সংঘর্ষে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে শত শত ভারী আগ্নেয়াস্ত্র দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

কিন্তু ঘটনার ২৪ ঘন্টা পার হয়ে গেলেও কোন সন্ত্রাসী গ্রেপ্তার না হওয়ায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

একাধিক বিশ্বস্ত সূত্র জানায়, প্রায় ৮ থেকে ১০ কোটি টাকার ইয়াবা পাচার ও তার নিয়ন্ত্রণ নিয়ে এ গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়রা আশঙ্কা করছেন, এসব ভারী অস্ত্র আসন্ন জাতীয় নির্বাচনে সহিংসতার ঝুঁকি বাড়াতে পারে।
সংঘর্ষ চলাকালে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোলাগুলির শব্দে শত শত মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দিকবিদিক ছুটাছুটি করতে বাধ্য হয়।

ঘটনাস্থলের কাছেই বিজিবির একটি ক্যাম্প ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ি অবস্থান করলেও ঘটনার সময় কোনো ধরনের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

এলাকাবাসী অবিলম্বে যৌথ বাহিনীর অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার ও জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তারের জোর দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com