শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টেকনাফে পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে চট্টগ্রামের হানিফ অপহরণ নাটকের ভিকটিম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ   |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   160 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টেকনাফে পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযানে চট্টগ্রামের হানিফ অপহরণ নাটকের ভিকটিম উদ্ধার

টেকনাফের সাবরাং ইউনিয়নের কুরাবুইজ্জা পাড়া এলাকায় রুদ্ধশ্বাস অভিযান চালিয়ে এক কথিত অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে টেকনাফ মডেল থানার পুলিশ। পরে জানা যায়, তিনি নিজেই অপহরণের নাটক সাজিয়ে পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছিলেন।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মোহাম্মদ জায়েদ নূর গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন,শনিবার (২২ নভেম্বর) রাতে চট্টগ্রাম হাটহাজারী মডেল থানায় জিডি নং ১৪৮৫ এর ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় চার ঘণ্টার অভিযানে চট্টগ্রামের হাটহাজারীর ভিকটিম মোঃ আবু হানিফ (৫৫)কে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তিনি সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুরাবুইজ্জা পাড়া এলাকায় তার দ্বিতীয় স্ত্রীর বাবার বাড়িতে লুকিয়ে ছিলেন।

ওসি জানান, জিজ্ঞাসাবাদে আবু হানিফ স্বীকার করেন গত ১৩ নভেম্বর সকালে নিজ বাড়ি হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের চারিয়া কাজী পাড়া থেকে বের হয়ে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে যান। প্রথম স্ত্রীকে না জানিয়ে তিনি সম্প্রতি কুরাবুইজ্জা পাড়ার নুরুল হাকিমের বিধবা মেয়ে সানজিদা বেগম (৩৫) কে দ্বিতীয় বিয়ে করেন। পারিবারিক কলহ ও দীর্ঘ ৩০ বছরের দাম্পত্য জীবনে অশান্তির কারণে তিনি দ্বিতীয় বিবাহসহ আত্মগোপনে থেকে অপহরণের নাটক সাজান।
মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে তিনি পরিকল্পিত ভাবে নিজের হাত পা শ্যালক কাসিমকে দিয়ে বেঁধে সমুদ্রপাড়ের ঝাউবাগানে গাছের সাথে বেঁধে ভিডিও ধারণ করান। ধারণকৃত ভিডিওটি পরিবারের কাছে পাঠিয়ে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। উদ্ধারকালে তার কাছে ভিডিওসহ দুটি মোবাইল ফোন ও পাঁচটি সিম কার্ড পাওয়া যায়।

পুলিশ জানায়, মুক্তিপণের অর্থ পেলেই দ্বিতীয় স্ত্রী ও সৎ দুই সন্তানকে নিয়ে মালয়েশিয়ায় পাড়ি জমানোর পরিকল্পনা ছিল আবু হানিফের।

অভিযানের নেতৃত্বে দিয়েছেন ওসি তদন্ত কর্মকর্তা হিমেল বড়ুয়া, অপারেশন ওসি কামাল হোসেন।

উদ্ধারের পরে তাকে তার সহোদর ভাইয়ের জিম্মায় দেয়া হয়েছে এবং বিষয়টি হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষকে অবহিত করার জন্যও বলা হয়েছে।

ডিবিএন/জেইউ।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com