শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪২ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি জব্দ,আটক ১

নিজস্ব প্রতিবেদক,টেকনাফ   |   বুধবার, ১৯ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   163 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪২ হাজার ইয়াবাসহ বিলাসবহুল গাড়ি জব্দ,আটক ১

টেকনাফে অভিযান চালিয়ে ৪২হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে কোস্টগার্ড। এসময় মাদক পাচারে ব্যবহৃত এক্স নোহা মাইক্রোটি জব্দ করা হয়।

বুধবার (১৯নভেম্বর) সকালে উপজেলার হোয়াইকং ইউনিয়নের কাঞ্জরপাড়া সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক মাদক কারবারী হলেন,টেকনাফ সদর ইউনিয়নের পূর্ব ডেইল পাড়ার বাসিন্দা মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ কামাল উদ্দিন (৪৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

তিনি বলেন, বুধবার (১৯নভেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক হোয়াইকং কাঞ্জরপাড়া সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযান চলাকালীন ঐ এলাকায় সন্দেহজনক একটি নোয়াহ্ ভক্সি মাইক্রোতে তল্লাশি চালিয়ে বনেটের নিচে লুকায়িত প্রায় ২ কোটি ১০লাখ টাকা মূল্যের ৪২হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন,জব্দকৃত গাড়ি,ইয়াবাসহ আটক আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এবং মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com