সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টেকনাফে যৌথ অভিযানে ১ লক্ষ ইয়াবাসহ আটক ১

আব্দুস সালাম, টেকনাফ   |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   187 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টেকনাফে যৌথ অভিযানে ১ লক্ষ ইয়াবাসহ আটক ১

টেকনাফে যৌথ অভিযান চালিয়ে ১লক্ষ পিস ইয়াবাসহ হোসেন আহাম্মদ (৩৫) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি ও র‌্যাব।
রোববার (২৩নভেম্বর) ভোরে উপজেলার কচ্ছপিয়া নৌকা ঘাট থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক হলেন,টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরি এলাকার নূর আহাম্মদের ছেলে হোসেন আহেম্মদ (৩৫)।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, রবিবার (২৩নভেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় মিয়ানমার হতে গভীর সাগর দিয়ে মাদকের একটি বড় চালান টেকনাফ সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের উত্তর লম্বরি এলাকার কচ্ছপিয়া ঘাটে অবস্থান করছে। এমন তথ্যে বিজিবি এবং র‌্যাবের যৌথ টহলদল কচ্ছপিয়া, দরগাছড়া ও মিঠাপানিছড়া নামক স্থানে অবস্থান নেয়। পরে নৌযানটি সৈকতের কাছাকাছি কচ্ছপিয়া ঘাটে অবস্থান করলে পাচারকারীরা পানিতে নেমে মাদক হস্থান্তরের সময় ১লক্ষ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম।ধৃতের অপর দুই সহযোগী উত্তাল গভীর সাগরে নৌযান নিয়ে পালিয়ে যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির মাদক পাচারের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়ার পাশাপাশি দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য পাচারের সাথে তার সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে। সে আরো জানায় মিয়ানমারে অবস্থানরত মাদক সরবরাহকারীদের কাছ থেকে বিভিন্ন সময় মাদকদ্রব্য সংগ্রহ করে বাংলাদেশে পাচার করতো।
তিনি আরও জানান, বিজিবি ও র‍্যাব এর যৌথ অভিযানে অর্জিত সফলতা আবারও প্রমাণ করলো যে, মাদকের ভয়াল ছোবল থেকে দেশের যুব সমাজকে রক্ষায় আমরা সংকল্পবদ্ধ ও সদা প্রস্তুত। দেশের নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার প্রশ্নে ‘জিরো টলারেন্স’ নীতিতে কোন আপস নয়। সীমান্তের প্রতিটি ইঞ্চি রক্ষায় এবং প্রতিটি মাদক চালান রুখে দিতে ২বিজিবির অভিযান আরও জোরদার করা হবে।

উদ্ধারকৃত ইয়াবাসহ আটক আসামি’র বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com