নিজস্ব প্রতিনিধি: | শনিবার, ২০ জুন ২০২৬ | প্রিন্ট | 31 বার পঠিত | পড়ুন মিনিটে
এক প্রতিবন্ধী পাগলকে বোতলে ভরে প্রস্রাব পান করানোর সময় প্রতিবাদ করার কারণে কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের দরগাছড়া বাজারে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে নির্যাতনের প্রতিবাদ করায় সাদ (২০) নামে এক যুবক ছুরিকাঘাতের শিকার হয়েছেন।
গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত সাদ টেকনাফ সদর ইউনিয়নের দরগাছড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল সাড়ে চারটার দিকে দরগাছড়া বাজারে একদল গ্যাংস্টার কিশোর একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে জোরপূর্বক প্রস্রাব পান করানোর চেষ্টা করছিল। এ ঘটনার প্রতিবাদ করলে সাদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইব্রাহিম ও সৈয়দ আলমের নেতৃত্বে তাকে ছুরি দিয়ে মুখে ও পিঠে ৩ টি আঘাত করে।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ব্যাপক রক্তক্ষরণ ও আঘাতের জখম মারাত্মক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
চিকিৎসক ও স্বজনদের বরাতে জানা গেছে, সাদের অবস্থা আশঙ্কাজনক। মুখে সাকুর জখমের গভীরতা প্রায় ৬ ইঞ্চি, ভেতরে রগ কাটা গেলে মুখ, গাল অবশ হওয়ার আশংকা রয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত গ্যাংস্টার কিশোরদের বিরুদ্ধে ইতিপূর্বেও অনেক অভিযোগ রয়েছে বলে জানান এলাকার সাধারণ মানুষ। ঘাতক ইব্রাহীমের বাবা আব্দুল হামিদের পরিবার ইতিপূর্বে হ্নীলা রংগীখালী এলাকা থেকে মানুষ হত্যাসহ বিভিন্ন অপরাধের কারণে বিতাড়িত হয়ে দরগার ছড়া আশ্রয় নিয়েছেন বলে জানা যায়। এ অবস্থায় আবদুল হামিদ ঘরজামাই হয়ে দরগার ছড়া বসবাস শুরু করে। আবদুল হামিদও প্রায় সময় মারামারি হানাহানিতে ব্যাস্ত থাকেন বলে প্রায় জনের অভিযোগ। এই খুনি ও দাজ্জাল পরিবারকে আইনের আওতায় এনে এলাকায় শান্তির পরিবেশ গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।