মঙ্গলবার ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কারাগারে থাকা আ’লীগ নেতার মৃত্যু

  |   রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   162 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কারাগারে থাকা আ’লীগ নেতার মৃত্যু

গাইবান্ধা জেলা কারাগারে থাকা পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

লিপন পলাশবাড়ী পৌরশহরের বৈরি হরিণমারী (শ্রীপুর) গ্রামের আব্দুর জব্বার সরকারের ছেলে। তিনি পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ছিলেন। ২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার হন শামিকুল ইসলাম লিপন। এরপর থেকে তিনি কারাবন্দি ছিলেন। গ্রেফতারের পর আদালত থেকে জামিনে মুক্তি পেলেও জেলগেট থেকে অন্য মামলায় গ্রেপ্তার হন তিনি।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com