শনিবার ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার যে ব্যাখ্যা দিলেন সালাহউদ্দিন আহমেদ

  |   মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   27 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার যে ব্যাখ্যা দিলেন সালাহউদ্দিন আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শপথ না নেয়া বিষয়টি গতকাল থেকে পরিষ্কার করেছি। গণভোটের রায় অনুসারে জনগণের যে ইচ্ছা এবং গণভোটের রায়ের প্রতিফলন ঘটাতে গেলে আগে সংসদে যেতে হবে। সংসদে প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধন করতে হবে। সেই সংশোধন করার পরে পরবর্তী করণীয় সংবিধান নির্ধারণ করবে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথগ্রহণ ও সংসদীয় দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিদ্যমান সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের ২(ক)-তে যা বলা আছে—স্পিকার এবং ডেপুটি স্পিকার যদি শপথ পড়াতে না পরেন এবং তাদের মনোনীত প্রতিনিধি যদি তা না করেন, তাহলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। সেই বিধান অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার আমাদের শপথ পড়িয়েছেন।

তিনি যুক্তি দিয়ে বলেন, এখানে সংবিধান সংস্কার পরিষদ বলে কোনো বিধান সংবিধানে নেই এবং প্রধান নির্বাচন কমিশনারেরও শপথ পাঠ করানোর কোনো এখতিয়ার নেই। সেই বিবেচনায় তিনিও আমাদের শপথ গ্রহণের জন্য বলেননি, আমরাও শপথ গ্রহণ করিনি।

বিএনপির এই নেতা বলেন, আমরা এ পর্যন্ত এসেছি সাংবিধানিকভাবে এবং আগামীতে সাংবিধানিক ধারা অব্যাহত থাকবে।

এর আগে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে সংসদীয় দলের বৈঠক শুরু হয়। বৈঠকে বিজয়ী দল হিসেবে তারেক রহমানকে প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়।

আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভাকে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ শপথের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ নিয়ে চতুর্থবারের মতো সরকার গঠন করছে। তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে জিয়া পরিবারের তৃতীয় একজন ক্ষমতায় আসছেন। তার বাবা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ছিলেন দেশের রাষ্ট্রপতি এবং মা খালেদা জিয়া ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com