সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টেকনাফে রোহিঙ্গা দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

  |   বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   65 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টেকনাফে রোহিঙ্গা দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ‘দুর্বৃত্তের’ গুলিতে আবদুর রহিম প্রকাশ রইক্ষা (৪০) নামে এক স্থানীয় যুবক নিহত হয়েছেন।  তিনি মুচনী নয়াপাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে মুচনী নয়াপাড়া রেজিস্টার ক্যাম্পের বিকাশ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে টেকনাফ মডেল থানা পুলিশ তাকে মৃত অবস্থায় উদ্ধার করে এবং লাশের সুরতহাল কার্যক্রম সম্পন্ন করে।

নিহত আবদুর রহিমের স্ত্রী ছারা খাতুন বলেন, রাতে আমার স্বামীকে রোহিঙ্গা দুর্বৃত্তরা বাড়ি থেকে ডেকে নিয়ে আসে।  তারপর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল।  সকালে খবর পাই বিকাশ মোড় এলাকায় আমার স্বামীর লাশ পড়ে আছে।  আমার ঘরে দুই সন্তান রয়েছে।  আমি সরকারের কাছে আমার স্বামী হত্যার বিচার চাই।

স্থানীয় বাসিন্দা নুর হোসাইন পুতু বলেন, রোহিঙ্গাদের আমরা মানবতার স্বার্থে আশ্রয় দিয়ে মনে হয় ভুল করেছি।  তারা প্রতিনিয়ত কোনো না কোনোভাবে আমাদের দেশের মানুষকে হত্যা, গুম, অপহরণ করছে।  যার প্রমাণ আজ আব্দুর রহমান হত্যা।  আমি সরকারের কাছে অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

টেকনাফ মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে।  পরবর্তীতে পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি কার্যত্রম সম্পাদন করা হবে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com