মঙ্গলবার ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে মাংস ব্যবসায়ী হত্যার অভিযোগ

মুকুল কান্তি দাশ,চকরিয়া:   |   রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   51 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে মাংস ব্যবসায়ী হত্যার অভিযোগ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে মোহাম্মদ মুজিব (৪০) নামের এক মাংস ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (২১ ফেব্রæয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের শাহ ওমর মাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

এর আগে সন্ধ্যার দিকে নিহত মুজিব কে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আরিফ নামের এক যুবক। নিহতের ছোট ভাই আবদুল মালেক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মোহাম্মদ মুজিব কাকারা ইউনিয়নের কসাইপাড়ার ৫নং ওয়ার্ডের মৃক ফকির মোহাম্মদের ছেলে।

ছোট ভাই আবদুল মালেক স্ত্রী আনোয়ারা বেগমের বরাত দিয়ে বলেন, শনিবার সন্ধ্যার দিকে একই এলাকার বাসিন্দা আরিফ বাড়িতে মুজিবকে ডাকতে আসে। মুজিব স্ত্রী আনোয়ারা বেগমকে ইফতার সামগ্রী কিনে দিয়ে তার সাথে রওয়ানা দেয়।
তিনি আরও বলেন, পরবর্তী মুজিবের মোবাইলে কল দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে রাত ১১টার দিকে শাহ ওমর মাজার সংলগ্ন এলাকার বিল থেকে হাত-পা ও মুখে কসটেব লাগানো অবস্থায় মুজিবকে উদ্ধার করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ছোট ভাই আবদুল মালেক বলেন, আরিফ ও আমাদেও পরিবারের মধ্যে দীর্ঘদিন জমি সংক্রান্ত বিরোধ চলছিলো। দু’পক্ষের মধ্যে অনেকবার মারামারির ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় থানা ও আদালতে মামলাও চলমান রয়েছে। হয়েতো পূর্ব শুত্রæতার জের ধরে আমার ভাইকে মেরে ফেলতে পারে।

স্থানীয়রা জানান, আরিফ একজন চিহিৃত মাদক ব্যবসায়ী। তাছাড়াও তার বাবাও মাদক ব্যবসার সাথে জড়িত। গাজাসহ তারা বেশ কয়েকবার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলো। পরবর্তীতে জামিনে এসে আবার মাদক ব্যবসায় জড়িত হয়ে যায় তারা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, ঘটনা খবর শোনার পরপর ঘটনাস্থলে এসেছি। পরিবারের দাবি আরিফ নামের এক যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে। এই বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, আমরা আরিফকে আটক করার চেষ্টা করছি। ওকে আটক করতে পারলে বিস্তারিত জানা যাবে। লাশ প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্ত করা হবে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com