সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইরানে বিক্ষোভে নিহত ২ হাজার ৬৭৭ জন: মানবাধিকার সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক:   |   শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   92 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানে বিক্ষোভে নিহত ২ হাজার ৬৭৭ জন: মানবাধিকার সংস্থা

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৬৭৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা।

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৬৭৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে একটি মানবাধিকার সংস্থা। একই সঙ্গে ১৯ হাজার ৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি (এইচআরএএনএ) মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে।

সংস্থাটি জানায়, বিক্ষোভ শুরুর পর থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ ও দমন অভিযানে বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন।

এ বিষয়ে ইরানের সরকারি কর্তৃপক্ষ এখনো নিহত বা আহতের কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান প্রকাশ করেনি। ফলে হতাহতের প্রকৃত সংখ্যা জানতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ওপর নির্ভর করতে হচ্ছে।

কীভাবে শুরু হয় বিক্ষোভ

গত ২৮ ডিসেম্বর তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড বাজারে প্রথম বিক্ষোভের সূচনা হয়। সেখানে দোকানদার ও ব্যবসায়ীরা ভয়াবহ মূল্যস্ফীতি, জাতীয় মুদ্রা রিয়ালের অবমূল্যায়ন এবং অর্থনৈতিক সংকটের প্রতিবাদে কর্মসূচি শুরু করেন।

পরবর্তীতে এই অর্থনৈতিক আন্দোলন দ্রুতই ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন শহরে। এতে শিক্ষার্থী, শ্রমিকসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেয় এবং বিক্ষোভ ধীরে ধীরে সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়।

আন্তর্জাতিক উদ্বেগ

বিক্ষোভে হতাহতের এই উচ্চ সংখ্যা আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থান নিয়েছে এবং ইউরোপীয় দেশগুলো মধ্যপ্রাচ্যে তাদের সামরিক প্রস্তুতি পুনর্বিবেচনা করছে।

এদিকে ইরানের প্রতিবেশী দেশ তুরস্ক, যার সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্ত রয়েছে, তারা এ সংকটকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখছে। বিশ্লেষকদের মতে, ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা মানবিক ও নিরাপত্তাজনিত ঝুঁকি আরও বাড়াতে পারে।

 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com