সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দাবানলে পুড়ছে ভারতের উত্তরাখণ্ড, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক:   |   শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   78 বার পঠিত   |   পড়ুন মিনিটে

দাবানলে পুড়ছে ভারতের উত্তরাখণ্ড, সতর্কতা জারি

মহাকাশের স্যাটেলাইট থেকেও চোখে পড়ছে আগুনের লেলিহান শিখা। ছবি: সংগৃহীত

দাবানলে পুড়ছে ভারতের উত্তরাখণ্ড। রাজ্যটির বিশ্ব বিখ্যাত ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’ এবং নন্দাদেবী জাতীয় উদ্যান সংলগ্ন বিস্তীর্ণ বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। খবর এনডিটিভির।

পরিস্থিতি এতটাই শঙ্কাজনক যে আগুন নিয়ন্ত্রণে আনতে মাঠে নামাতে হয়েছে ভারতীয় বিমানবাহিনীর চপার হেলিকপ্টার। আর এত জায়গা জুড়ে ছড়িয়ে পড়েছে এই দাবানল যে মহাকাশের স্যাটেলাইট থেকেও চোখে পড়ছে আগুনের লেলিহান শিখা।

সংশ্লিষ্ট সূত্রে জনা গেছে, জানুয়ারি মাসের শুরু থেকেই  আগুনের সূত্রপাত হয়। আবহাওয়াবিদ ও বন দপ্তরের কর্তারা জানিয়েছেন, এ বারের শীতে হিমালয়ের এই অংশে তুষারপাত ও বৃষ্টি প্রায় হয়নি বললেই চলে। এই তীব্র শুষ্কতার কারণে জঙ্গলের মাটি ও গাছপালা শুকিয়ে কার্যত বারুদের স্তূপে পরিণত হয়েছে। ফলে দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানল। ইতোমধ্যেই উত্তরাখণ্ডের জন্য ১ হাজার ৬০০-এর বেশি সতর্কবার্তা জারি করেছে ‘ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া’।

পরিবেশবিদদের মতে,  জলবায়ু পরিবর্তনের জেরে শীতকাল ক্রমশ উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে। এটাই এই ধরনের দাবানলের প্রধান কারণ। তারা জানিয়েছেন, এই আগুনে হুমকির মুখে পড়েছে হিমালয়ের অমূল্য জীববৈচিত্র্য। সেই সঙ্গে ভূমিক্ষয় ও ধসের আশঙ্কাও বহুগুণে বেড়ে গিয়েছে।

ইউরোপীয় স্যাটেলাইট চিত্রেও ধরা পড়েছে এই আগুনের ভয়াবহ রূপ। কোপারনিকাস সেন্টিনেল-২ মিশন মহাকাশ থেকে উত্তরাখণ্ডের দাবানলের একটি ছবি তুলেছে। ছবিটি ২০২৫ সালের ৯ ডিসেম্বরের। তবে ২০২৬-এর জানুয়ারিতে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি, বরং নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভের কিছু অংশও নতুন করে তীব্র দাবানলের কবলে পড়েছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com