শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
চকরিয়া নির্বাচনী পথসভায় সালাউদ্দিন আহমেদ

বাংলাদেশের উন্নয়ন,অগ্রগতির বিকল্প নাম বিএনপি

অলি উল্লাহ রনি-চকরিয়াঃ   |   শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   77 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশের উন্নয়ন,অগ্রগতির বিকল্প নাম বিএনপি

বিএনপির জাতীয় স্হায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন,বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পেয়েছে,জনগণ তাদের মালিকানা ফেরত পেয়েছে। তাই আমাদের গণতন্ত্র কে শক্তিশালী রুপ দিতে আগামী ১২ ই ফেব্রুয়ারি সবাইকে মুক্ত পরিবেশে স্বাধীনভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে। এদেশে যেন আর কোনদিন ফ্যাসিবাদ ফিরে না আসে সে ব্যবস্হা করতে হবে।অগণতান্ত্রিক শক্তির উত্থান হলে সবারই একই পরিণতি হবে।

সালাহউদ্দিন আহমদ বলেন,বিএনপি দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আজীবন সংগ্রাম করেছে। শহিদের অঙ্গীকার,ছাত্র জনতার প্রত্যাশা,এদেশের সকল মানুষের প্রত্যাশা অনুযায়ী একটি শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন,বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন শহিদ জিয়াউর রহমান,এদেশের উন্নয়ন করেছে বিএনপি,স্বাধীনতা রক্ষা করেছে বিএনপি। এদেশের উন্নয়ন,অগ্রগতি ও সমৃদ্ধির অপর নাম বিএনপি। সুতরাং আগামী ১২ ই ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশের উন্নয়ন,অগ্রগতি ও সমৃদ্ধিকে এগিয়ে নিতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি কে বিজয়ী করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন-চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক,সাধারণ সম্পাদক এম মোবারক আলী,চকরিয়া উপজেলা যুবদল এর সাবেক সাধারণ সম্পাদক সাইফুল কবির চৌধুরীসহ নেতৃবৃন্দ।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com