নিজস্ব প্রতিবেদক পেকুয়া | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | প্রিন্ট | 30 বার পঠিত | পড়ুন মিনিটে
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান,নবগঠিত মাতামুহুরি উপজেলার কোনাখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দক্ষিণ কোনাখালীর বয়োবৃদ্ধ নুরুল কবিরের বখাটে ভবঘুরে ছেলে আরিফুল ইসলামের বিরুদ্ধে আপন অসুস্থ বৃদ্ধ বাবাকে জিম্মি করে নিজের ভাই আজিজুল ইসলাম কর্তৃক বাড়ী থেকে বের করে দেয়ার মিথ্যা অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে।
নুরুল কবিরের মেয়ে রুবি আকতার বলেন,”তার ৮৫ বছরের বৃদ্ধ পিতা অসুস্থ হয়ে গেলে আজিজুল ইসলাম পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে আজিজুল ইসলাম নিজেই এ্যাম্বুলেন্স ভাড়া করে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা শেষে তার অপর ছোট ভাই আরিফুল ইসলাম বাড়ীতে না এনে মালেশিয়া প্রবাসী আরেক ভাইয়ের উস্কানিতে অসুস্থ বাবাকে একটা ভাড়া বাসায় আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে জিম্মি করে আজিজুল ইসলামের বিরুদ্ধে অসত্য বক্তব্য নিয়ে অপপ্রচার চালিয়েছে।
এটা পারিবারিক ভূল বুঝাবুঝি উল্লেখ করে তার বাবা তাকে বলেছেন “ছোট ছেলের কথায় তিনি না বুঝে মিথ্যা বলেছেন। নুরুল কবিরের ভাতিজা ও সমাজ সর্দার জসিম উদ্দিন প্রকাশ বান্ডু বলেন, পারিবারিক কোন্দলের জের ধরে আরিফ বয়োবৃদ্ধ বাবাকে ভুল বাল বুঝিয়ে আপন ভাই আজিজুল ইসলামকে হয়রানি করতে এসব মানহানিকর বক্তব্য প্রচার করিয়েছে। মুলত আজিজুল ইসলাম তার বাবাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা করাতে নিয়ে যান ।
অপর ভাতিজা আবুল হাশেম বলেন, তার চাচা চাচীর ভরনপোষণ ও দেনা পরিশোধের জন্য চার ভাইয়ের মধ্যে একটি সমঝোতা চুক্তি করে দেয়া হয়েছে। চুক্তি অনুযায়ী আজিজুল ইসলাম চুক্তির সব শর্ত এবং ধার্যমতে বাবা-মায়ের ভরণপোষণ,চিকিৎসা ও অন্যান্য সব খরচ বহন বহন করে আসছে। পারিবারিক কলহের জের ধরে ছোট ভাই আরিফুল ইসলাম ভুল বুঝিয়ে বাবা-মাকে দিয়ে অসত্য বলিয়েছে। এ ভুল বুঝাবুঝির অবসান হয়ে যাবে আগের চুক্তি মতো সবাই যার যার দায়দায়িত্ব শেষ করবে বলে কথা হয়েছে।
নুরুল কবিরের স্ত্রী দিলোয়ারা বেগমও বলেন তার ছেলে আজিজুল ইসলাম তাদেরকে ঘর থেকে বের করে দেয়নি। চট্টগ্রাম মেডিকেলে তার বাবার চিকিৎসার জন্য নিয়ে গেছে,চিকিৎসা শেষে তাদেরকে ছোট ছেলে তার মেয়ের ভাড়া বাসায় নিয়ে জিম্মি আর ভয়ভীতি দেখিয়ে আজিজুল ইসলামের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে।
স্থানীয় লোকজন বলেন আরিফুল ইসলাম একজন ভবঘুরে বেকার। পারিবারিক কলহের জের ধরে আজিজুল ইসলামের বিরুদ্ধে অসত উদ্দেশ্য বাস্তবায়ন করতে বাবা মাকে জিম্মি করে অপপ্রচার চালাচ্ছে।
আজিজুল ইসলাম বলেন, তার আপন ছোট ভাই কোন অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বয়োবৃদ্ধ বাবা মাকে জিম্মি করে অপপ্রচার চালাচ্ছে। এই ব্যাপারে আরিফুল ইসলামের বক্তব্য নেয়ার চেষ্টা করলে সাংবাদিক পরিচয় দেয়ায় ফোন কেটে দেন। বৃদ্ব নুরুল কবিরকে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি এসব কথা বাধ্য হয়ে বলেছিলেন বলে জানান,তিনি আরো জানান আজিজুল ইসলাম তার ভরণপোষণ আর পারিবারিক অন্যান্য খরচ ধার্য মতে পরিশোধ করে এসেছিলেন।