নিজস্ব প্রতিবেদকঃ | রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত | পড়ুন মিনিটে
শনিবার (১৮ এপ্রিল) টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্র টেকনাফ পৌরসভার শাপলাচত্বর এলাকা দিয়ে যানবাহনের মাধ্যমে মাদক পাচারের পরিকল্পনা করছে-এমন তথ্য পাওয়া যায়।
এ তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ আভিযানিক দল লেঙ্গুরবিল এলাকায় অবস্থান নিয়ে চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করে। এ সময় একটি সন্দেহজনক প্রাইভেট কার (Corolla X, Chattogram Metro-Ga, 11-7816) নজরে এলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে গাড়িটির গ্যাস সিলিন্ডারের পেছনে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে প্রাইভেট কারটি জব্দ করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত গাড়িটি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে তারা। বিশেষ করে উপকূলীয় এলাকা ও সমুদ্রপথে মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।
দেশের যুবসমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর ও ধারাবাহিক অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।