সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বিশ্বব্যাপী ৬ দিন ইতালি ভিসা আবেদন বন্ধ থাকবে যে কারণে

আন্তর্জাতিক ডেস্ক:   |   সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   86 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বিশ্বব্যাপী ৬ দিন ইতালি ভিসা আবেদন বন্ধ থাকবে যে কারণে

আগামী ফেব্রুয়ারি মাসে বিশ্বব্যাপী ইতালির ভিসা আবেদন গ্রহণ ছয়দিন বন্ধ থাকবে। সিস্টেম আপগ্রেডেশন ও  প্রযুক্তিগত উন্নয়ন কাজের স্বার্থেই আবেদন বন্ধ থাকবে বলে ঢাকার ইতালি দূতাবাস সোমবার (২৬ জানুয়ারি) এক বার্তায় এই তথ্য জানায়।  এছাড়া জরুরি ভিত্তিতে যাদের ইতালি ভ্রমণের প্রয়োজন, তাদের ফেব্রুয়ারি মাসের শুরুতেই ভিসা আবেদনের পরামর্শও দেয় দূতাবাস।

বার্তায় বলা হ‌য়ে‌ছে, আগামী ১১, ১২, ১৫, ১৬, ১৭ এবং ১৮ ফেব্রুয়ারি বিশ্বব্যাপী সব ইতালিয়ান ভিসা অফিসে কোনো ধরনের আবেদন জমা দেওয়া সম্ভব হবে না। প্রযুক্তিগত উন্নয়ন কাজের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভিএফএস গ্লোবালকে আবেদনপত্র গ্রহণ না করার পাশাপাশি প্রত্যাহারের অনুরোধ না করারও নির্দেশ দেওয়া হয়েছে। তবে, এরইমধ্যে জমা দেওয়া আবেদনের বিপরীতে দূতাবাস যদি অতিরিক্ত কোনও কাগজপত্র চেয়ে থাকে, কেবল সেই নথিপত্রগুলো ওই সময়ে জমা নেওয়া হবে।

বার্তায় আরও উল্লেখ করা হয়, যাদের ১১ থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে বা এর কাছাকাছি সময়ে জরুরি ভিত্তিতে ইতালি ভ্রমণের প্রয়োজন, তাদের ফেব্রুয়ারি মাসের শুরুতেই ভিসা আবেদন জমা দেওয়ার জন্য দৃঢ়ভাবে পরামর্শ দিয়েছে দূতাবাস। কারণ, একটি ভিসা ইস্যু বা অনুমোদনের জন্য ন্যূনতম ১০ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com