শুক্রবার ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঈদগাঁওতে অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি লুৎফুর রহমান কাজলের

ঈদগাঁও প্রতিনিধিঃ   |   শুক্রবার, ২০ ফেব্রুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   96 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদগাঁওতে অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি লুৎফুর রহমান কাজলের

ঈদগাঁও বাজারে কেন্দ্রীয় জামে মসজিদে ২০ ফ্রেরুয়ারী (শুক্রবার) জুমার নামাজ শেষে মুসল্লী ও স্থানীয় জনতার সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সদর-রামু-ঈদগাঁও আসনের নবনির্বাচিত সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।

এসময় তিনি ধানের শীষ প্রতীকে তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

​তবে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি এলাকাকে অপরাধমুক্ত রাখার ক্ষেত্রে তিনি ছিলেন বেশ কঠোর। নিজের বক্তব্যে লুৎফুর রহমান কাজল ঈদগাঁওয়ে চলমান বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।
সরকারি বা ব্যক্তিগত কোন জায়গা দখলবাজি সহ্য করা হবেনা। এলাকায় কোন ধরনের চাঁদা বাজি বরদাস্ত করা হবেনা। ​অবৈধভাবে মাটি কাটা কিংবা যেকোন অসামাজিক ও অনিয়ম কর্মকাণ্ডের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়েছি জনসেবার জন্য, অনিয়মের আখড়া গড়ার জন্য নয়। আমার নির্বাচনী এলাকায় কোন সন্ত্রাসী, দখলবাজ বা চাঁদাবাজের স্থান হবেনা। যারা এসবের সাথে জড়িত, তারা দ্রুত এসব কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ান, অন্যথায় আইন তার নিজস্ব গতিতে কঠোর ব্যবস্থা নেবে। ​এলাকাবাসীর প্রত্যাশা এমপির এই কঠোর হুশিয়ারী বাস্তবায়িত হলেই ঈদগাঁও এলাকাটি একটি শান্ত, নিরাপদ জনপদ হিসেবে গড়ে উঠবে। এসময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com