সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ধোঁয়াশা, অবস্থান স্পষ্ট করল রাশিয়া

  |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   104 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানের পারমাণবিক অস্ত্র নিয়ে ধোঁয়াশা, অবস্থান স্পষ্ট করল রাশিয়া

তেহরান পারমাণবিক অস্ত্র প্রস্তুত করেছে-এমন দাবির বিপরীতে কোনো বাস্তব সম্মত প্রমাণ নেই মস্কোর কাছে। এমনটি জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গে ল্যাভরভ। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক আগ্রাসন অব্যাহত রাখার সময় এমন দাবি তোলেন ল্যাভরভ। খবর আল জাজিরার।

ব্রুনাইয়ে এক বক্তব্যে তিনি বলেন, ‘আমরা এখনো এমন কোনো প্রমাণ দেখিনি যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছিল। অথচ এটিকেই এই যুদ্ধের প্রধান, যদি একমাত্র না-ও হয়, অজুহাত হিসেবে তুলে ধরা হয়েছে।’

ব্রুনাই সফরকালে লাভরভ আরও বলেন, ইরানের ওপর হামলার পরিণতি পুরো অঞ্চলজুড়ে ছড়িয়ে পড়ছে। আরব দেশগুলো অর্থনৈতিক ক্ষতির ভার বহন করছে এবং হতাহতের ঘটনাও ঘটছে।

তিনি ইঙ্গিত দেন, চলমান সংঘাত শুধু সামরিক পর্যায়েই সীমাবদ্ধ নেই; এর প্রভাব জ্বালানি বাজার, বাণিজ্য ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপরও পড়েছে। রাশিয়া বরাবরই কূটনৈতিক সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com