সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
ভুল হয়েছে, আমরা দুঃখিত

ইরানে ভয়াবহ হামলার দায় স্বীকার মার্কিন রিপাবলিকান সিনেটরের

আন্তর্জাতিক ডেস্ক:   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   106 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানে ভয়াবহ হামলার দায় স্বীকার মার্কিন রিপাবলিকান সিনেটরের

ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে চালানো হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী হতে পারে। এমনটি স্বীকার করেছেন মার্কিন রিপাবলিকান সিনেটর জন কেনেডি। তিনি এ ঘটনাকে ‘ভয়াবহ ভুল’ বলে উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছেন। ক্যাপিটল হিলে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কেনেডি বলেন, ‘এটা ভয়াবহ ছিল। আমরা একটি ভুল করেছি।’ তিনি আরও বলেন, ‘রাশিয়ার মতো কিছু দেশ ইচ্ছাকৃতভাবে এমন কাজ করে। কিন্তু আমরা কখনো ইচ্ছাকৃতভাবে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা করি না। বিষয়টি এখন প্রতিরক্ষা বিভাগ তদন্ত করছে এবং আমি সত্যিই দুঃখিত যে এমন ঘটনা ঘটেছে।’ খবর টাইমস অব ইসরায়েলের।

ইরান যুদ্ধ শুরুর প্রথম দিনেই এই হামলার ঘটনা ঘটে। দক্ষিণ ইরানের মিনাব শহরের একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে হামলায় শতাধিক বেসামরিক মানুষ নিহত হয় বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। নিহতদের বেশিরভাগই ছিল শিশু শিক্ষার্থী।

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে রিপাবলিকান দলের মধ্যে তিনিই প্রথম আইনপ্রণেতা, যিনি প্রকাশ্যে স্বীকার করলেন যে ওই হামলার জন্য যুক্তরাষ্ট্র দায়ী হতে পারে। এখনো পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) আনুষ্ঠানিকভাবে বিষয়টি তদন্ত করছে।

প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, হামলায় সম্ভবত মার্কিন তৈরি ‘টমাহক’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রমাণ ছাড়াই দাবি করেছেন, হামলাটি ইরান বা ইসরায়েলও করে থাকতে পারে।

এদিকে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে এবং বেসামরিক মানুষের প্রাণহানিকে গভীর উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com