সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইরান ইস্যুতে ট্রাম্পের ‘সিদ্ধান্ত ভুল’, দ্য ইকোনমিস্টের সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক:   |   শুক্রবার, ২০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   110 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরান ইস্যুতে ট্রাম্পের ‘সিদ্ধান্ত ভুল’, দ্য ইকোনমিস্টের সতর্কবার্তা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক অভিযানে জড়ানোর সিদ্ধান্তকে ‘ভুল ও অবিবেচনাপ্রসূত’ বলে আখ্যা দিয়েছে লন্ডনভিত্তিব প্রভাবশালী ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট। তাদের মতে, এই যুদ্ধ শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেই দুর্বল করে তুলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক টুইট বার্তায় ম্যাগাজিনটি সতর্ক করে বলেছে, ‘ইরানের বিরুদ্ধে এই বেপরোয়া অভিযান আমেরিকার প্রেসিডেন্টকে দুর্বল করবে। এতে তিনি ক্ষুব্ধ হয়ে উঠবেন। সতর্ক থাকুন—তিনি খারাপভাবে হার মানতে জানেন না।’

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের অবস্থান শুরু থেকেই অস্পষ্ট ও অসঙ্গতিপূর্ণ ছিল। মিডল ইস্ট আই-এর আগের এক প্রতিবেদনে জানানো হয়, বিষয়টি নিয়ে ব্রিফিং পাওয়া মার্কিন আইনপ্রণেতারা হতাশ হয়েছিলেন। তাদের মতে, যুদ্ধ কীভাবে শেষ হবে বা ইরানের হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণের সমস্যার সমাধান কী—এসব বিষয়ে ট্রাম্পের কোনো স্পষ্ট পরিকল্পনা নেই।

যুদ্ধের উদ্দেশ্য নিয়েও যুক্তরাষ্ট্রের ভেতরে প্রশ্ন উঠছে। এখন পর্যন্ত এই সংঘাতে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছে এবং বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েছে।

এদিকে, সাম্প্রতিক সময়ে জাতীয় গোয়েন্দা দপ্তরের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেছেন। তিনি অভিযোগ করেন, ইসরায়েল ও যুদ্ধপন্থী একটি “ইকো চেম্বার”-এর প্রভাবে ট্রাম্প এই সংঘাতে জড়িয়ে পড়েছেন। দ্য ইকোনমিস্ট তাদের প্রতিবেদনে আরো উল্লেখ করে, “ট্রাম্পের রাজনীতি জয়ের ওপর নির্ভরশীল। যদি তিনি পরাজিত বলে মনে হন, তাহলে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা থাকে।”

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com