রবিবার ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

লেবাননে জাতিসংঘ মিশনে হামলা, ফরাসি সেনা নিহত

  |   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত   |   পড়ুন মিনিটে

লেবাননে জাতিসংঘ মিশনে হামলা, ফরাসি সেনা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে (ইউনিফিল) দায়িত্ব পালনকালে এক ফরাসি সেনা নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৮ এপ্রিল) সড়ক পরিষ্কার অভিযানের সময় এই হামলা ঘটে।

ইসরায়েল বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র মধ্যে স্থল হামলা পাল্টা হামলার জেরে ফরাসি সেনা নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যদিও, কার হামলায় ওই সেনা নিহত হন, তা স্পষ্ট নয়। রয়টার্স বলছে, হিজবুল্লাহর হামলায় এমনটি হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে, সম্প্রতি বেশ কয়েকজন শান্তিরক্ষী ইসরায়েলের হামলায় নিহত হয়েছিলেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং প্রধানমন্ত্রী নাওয়াফ সালামের সঙ্গে টেলিফোনে কথা বলে এ ঘটনাকে “অগ্রহণযোগ্য হামলা” হিসেবে নিন্দা জানিয়েছেন।

শীর্ষ ১০ ‘ইহুদি-বিদ্বেষী’ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল ইসরায়েল
ইউনিফিল জানায়, আহত তিন শান্তিরক্ষীর মধ্যে দুজনের অবস্থা গুরুতর। সংস্থাটির প্রাথমিক মূল্যায়নে বলা হয়েছে, এই হামলা অ-রাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে চালানো হয়েছে, যা সম্ভবত হিজবুল্লাহ। ঘটনাটিকে ইচ্ছাকৃত ও পরিকল্পিত হামলা হিসেবে উল্লেখ করে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

ফ্রান্সের সশস্ত্র বাহিনী বিষয়ক মন্ত্রী ক্যাথরিন ভট্রিন জানান, একটি বিচ্ছিন্ন হয়ে পড়া ইউনিফিল ঘাঁটিতে যাওয়ার পথ খুলতে গিয়ে টহলদলটি অতর্কিত হামলার শিকার হয় এবং সরাসরি ছোট অস্ত্রের গুলিতে ওই ফরাসি সেনা নিহত হন। ইউনিফিল আরও জানায়, লেবাননের দক্ষিণাঞ্চলের গান্দুরিয়েহ গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে লেবাননের সেনাবাহিনী এ ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত শুরু করেছে। প্রেসিডেন্ট জোসেফ আউন নিহতের প্রতি শোক প্রকাশ করে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াফ সালামও।

উল্লেখ্য, ইউনিফিল প্রথম ১৯৭৮ সালে মোতায়েন করা হয় এবং পরবর্তী বিভিন্ন সংঘাতকালেও তাদের উপস্থিতি অব্যাহত রয়েছে। বিশেষ করে ২০২৪ সালের যুদ্ধের সময় তাদের বিভিন্ন অবস্থানে বারবার হামলার ঘটনা ঘটে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com