বৃহস্পতিবার ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইরান যুদ্ধে এফ-৩৫ যুদ্ধবিমানসহ ৪২ উড়োজাহাজ হারিয়েছে যুক্তরাষ্ট্র

  |   বুধবার, ২০ মে ২০২৬   |   প্রিন্ট   |   16 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরান যুদ্ধে এফ-৩৫ যুদ্ধবিমানসহ ৪২ উড়োজাহাজ হারিয়েছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যুদ্ধে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমানসহ যুক্তরাষ্ট্রের অন্তত ৪২টি সামরিক উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)। এতে যুদ্ধবিমান, ট্যাংকার বিমান ও ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে। বুধবার (২০ মে) সিআরএসের প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে এনডিটিভি।

সিআরএস এমন একটি সংস্থা, যা মার্কিন কংগ্রেস ও বিভিন্ন কমিটিকে নীতিগত ও আইনি বিশ্লেষণ সরবরাহ করে থাকে। প্রতিবেদনটিতে বলা হয়, প্রতিরক্ষা দপ্তর এবং সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বিবৃতি বিশ্লেষণ করে এই তথ্য সংকলন করা হয়েছে। তবে চলমান যুদ্ধ, গোপনীয়তা এবং তথ্য যাচাইয়ের কারণে ক্ষয়ক্ষতির সংখ্যা আরও বাড়তে পারে বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে।

এর আগে পেন্টাগন জানায়, ‘অপারেশন এপিক ফিউরি’-এর অধীনে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের খরচ ইতিমধ্যে প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

ক্ষতিগ্রস্ত বিমানগুলোর মধ্যে রয়েছে চারটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান, একটি এফ-৩৫এ লাইটনিং ২ যুদ্ধবিমান, একটি এ-১০ থান্ডারবোল্ট ২ ভূমি-আক্রমণকারী বিমান, সাতটি আকাশপথে জ্বালানি সরবরাহকারী কেসি-১৩৫ স্ট্রাটোট্যাঙ্কার বিমান, একটি ই-৩ সেন্ট্রি আকাশপথে আগাম সতর্কীকরণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা (অ্যাওয়াক্স) বিমান, বিশেষ অভিযানে ব্যবহৃত দুটি এমসি-১৩০জে কমান্ডো ২ বিমান।

এছাড়া যুদ্ধে একটি এইচএইচ-৬০ডব্লিউ জলি গ্রিন ২ যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টার, ২৪টি এমকিউ-৯ রিপার মাঝারি উচ্চতায় দীর্ঘক্ষণ টিকে থাকতে সক্ষম চালকবিহীন বিমান এবং একটি এমকিউ-৪সি ট্রাইটন উচ্চ উচ্চতায় দীর্ঘক্ষণ টিকে থাকতে সক্ষম চালকবিহীন বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ এখন পর্যন্ত যুদ্ধকালীন ক্ষয়ক্ষতির কোনো পূর্ণাঙ্গ মূল্যায়ন প্রকাশ করেনি। বিভিন্ন সংবাদ প্রতিবেদন এবং প্রতিরক্ষা বিভাগ ও মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বিবৃতি পর্যালোচনা করে এই ক্ষয়ক্ষতির তালিকাটি সংকলন করেছে সিআরএস।

ইরানের সতর্কবার্তা
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক্স-এ সিআরএস রিপোর্টটি পোস্ট করে বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, এপ্রিলে যুদ্ধবিরতির আগে দুই মাসের যুদ্ধ অভিজ্ঞতা থেকে ইরান জ্ঞান অর্জন করেছে। ট্রাম্প যদি ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে সামরিক অভিযান পুনরায় শুরু করেন, তবে তেহরান এই শিক্ষা কাজে লাগাবে এবং মার্কিন বাহিনীর বিরুদ্ধে আরও অনেক চমক দেবে।’

তিনি আরও বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর কয়েক মাস পর, মার্কিন কংগ্রেস শত শত কোটি ডলার মূল্যের কয়েক ডজন বিমান হারানোর কথা স্বীকার করেছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনীই প্রথম একটি বহুল প্রচারিত এফ-৩৫ বিমান ভূপাতিত করেছে বলে নিশ্চিত করা হয়েছে। অর্জিত শিক্ষা এবং জ্ঞানের আলোকে, যুদ্ধে ফিরে এলে আরও অনেক চমক থাকবে।’

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com