আন্তর্জাতিক ডেস্ক: | বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত | পড়ুন মিনিটে
এক অভিনন্দন বার্তায় ফিনল্যান্ড বিএনপির সভাপতি কামরুল হাসান জনি ও সাধারণ সম্পাদক জামান সরকার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নেতৃদ্বয় বলেন, পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। দেশের ক্রিকেট আজ বিশ্বমঞ্চে নতুন উচ্চতায় পৌঁছেছে এবং এই অর্জন সমগ্র জাতিকে গর্বিত করেছে।
বিবৃতিতে নেতৃদ্বয় আরও বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট দল যেভাবে ধারাবাহিক উন্নতি করে আসছে, এই ঐতিহাসিক সিরিজ জয় তারই প্রতিফলন। পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে এমন দাপুটে পারফরম্যান্স দেশের ক্রিকেটের সক্ষমতা, আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তার পরিচয় বহন করে। বিশেষ করে দলের খেলোয়াড়দের লড়াকু মানসিকতা, শৃঙ্খলা ও টিমওয়ার্ক নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
তারা বলেন, দেশের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর প্রত্যাশা পূরণ করে টাইগাররা যে সাফল্য এনে দিয়েছে, তা শুধু একটি ক্রীড়া অর্জন নয়, বরং জাতীয় আত্মবিশ্বাস ও মর্যাদার প্রতীক। এই বিজয় দেশের তরুণ সমাজকে আরও এগিয়ে যেতে উৎসাহিত করবে।
ফিনল্যান্ড বিএনপির নেতৃদ্বয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কোচিং স্টাফ এবং পুরো দলকে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ধারাবাহিক সাফল্য কামনা করেন।