শনিবার ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইসরায়েলকে বাঁচাতে গিয়ে যুক্তরাষ্ট্রের থাড ক্ষেপণাস্ত্র মজুতের অর্ধেক হাওয়া!

  |   শুক্রবার, ২২ মে ২০২৬   |   প্রিন্ট   |   17 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইসরায়েলকে বাঁচাতে গিয়ে যুক্তরাষ্ট্রের থাড ক্ষেপণাস্ত্র মজুতের অর্ধেক হাওয়া!

ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার গোমর ফাঁস হয়েছে। বিশেষ করে ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে দেশটির সমরাস্ত্র ভাণ্ডারের বড় একটি অংশ ক্ষয় হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

পত্রিকাটি জানায়, মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মূল্যায়নে বলা হয়েছে, ‘ইরানের সঙ্গে সংঘাতের সময় ইসরায়েলকে রক্ষায় অনেক বেশি উন্নতমানের অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে মার্কিন সামরিক বাহিনীর উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইন্টারসেপ্টরের মজুদের বড় অংশ ফুরিয়ে গেছে।’

পেন্টাগনের মূল্যায়ন এবং সংশ্লিষ্ট মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, সংঘাত চলাকালে ইসরায়েলকে সুরক্ষা দিতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ২০০টিরও বেশি থাড ক্ষেপণাস্ত্র ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছে। এটি পেন্টাগনের মোট থাড মজুদের প্রায় অর্ধেকের সমান।

নিরাপত্তা সংশ্লিষ্ট স্পর্শকাতর বিষয় হওয়ায় নাম প্রকাশ না করার শর্তে কথা বলা তিন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে পোস্ট আরও জানায়, ‘এই তথ্য প্রমাণ করে যে অপারেশন এপিক ফিউরি চলাকালে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার প্রধান দায়িত্ব ওয়াশিংটনকেই বহন করতে হয়েছে।’

কর্মকর্তারা আরও বলেন, এই পরিস্থিতি ‘বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি এবং নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে’। কারণ ইরান যুদ্ধ চলাকালে কোরিয়া উপদ্বীপ ও জাপানে মোতায়েনকৃত ক্ষেপণাস্ত্র ইন্টারসেপটরগুলোকেও মধ্যপ্রাচ্যে নিয়ে আসতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। এতে সেসব অঞ্চলে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলো নিরাপত্তা ঝুঁকিতে পড়ে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com