সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইতালি থেকে বছরে শত কোটি ইউরো দেশে পাঠাচ্ছেন প্রবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা

  |   রবিবার, ২৪ মে ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইতালি থেকে বছরে শত কোটি ইউরো দেশে পাঠাচ্ছেন প্রবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা

ইতালি থেকে নিজ দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠানো কমিউনিটির তালিকায় শীর্ষে উঠে এসেছেন বাংলাদেশিরা। দেশটির রাজধানী রোমে বসবাসরত বাংলাদেশিরা ২০২৫ সালে প্রায় ৩৬৫ মিলিয়ন ইউরো দেশে পাঠিয়েছেন, যা অন্যান্য অভিবাসী কমিউনিটির তুলনায় সবচেয়ে বেশি। ইতালির কেন্দ্রীয় ব্যাংক ও ফাউন্ডেশন লিওনে মোয়ারেসার এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে ইতালিতে বসবাসরত অভিবাসীরা নিজ দেশে মোট ৮ দশমিক ৬ বিলিয়ন ইউরো রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে প্রায় ১ দশমিক ২ বিলিয়ন ইউরো এসেছে শুধু রোম শহর থেকেই, যা মোট রেমিট্যান্সের প্রায় ১০ শতাংশ।

বর্তমানে রোমে প্রায় ৪ লাখ বিদেশি নাগরিক বসবাস করছেন। এর মধ্যে এশীয় নাগরিকের সংখ্যা প্রায় ১ লাখ ৪২ হাজার। তবে সবচেয়ে সক্রিয় ব্যবসায়ী কমিউনিটি হিসেবে উঠে এসেছে বাংলাদেশিরা।

তথ্য অনুযায়ী, রোমে বসবাসরত বাংলাদেশিরা ২০২৫ সালে প্রায় ৩৬৫ মিলিয়ন ইউরো দেশে পাঠিয়েছেন। মূলত মিনিমার্কেট, ফলের দোকান, সার্ভিস এজেন্সি, কাপড় ও জুতার ব্যবসাসহ বিভিন্ন খাতে বাংলাদেশিরা কাজ করছেন। এছাড়া অনেকে দর্জি, মুচি, কেয়ারগিভার ও গৃহসেবার পেশার সঙ্গেও যুক্ত।

২০২৪ সালের তুলনায় বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স প্রায় ১৮ শতাংশ বেড়েছে। বিশ্লেষকদের মতে, ইতালিতে বাংলাদেশিদের ব্যবসায়িক সফলতা ও অর্থনৈতিক অবস্থান আরও শক্তিশালী হওয়ায় এই প্রবৃদ্ধি দেখা গেছে।

বাংলাদেশিদের পর সবচেয়ে বেশি অর্থ পাঠিয়েছে ফিলিপাইন কমিউনিটি। তারা দেশে পাঠিয়েছে প্রায় ১৬৬ মিলিয়ন ইউরো। এরপর রয়েছে ভারতীয় কমিউনিটি। তাদের পাঠানো অর্থের পরিমাণ ১০২ মিলিয়ন ইউরো।

গবেষকদের মতে, প্রবাসীরা পরিবারের শিক্ষা, চিকিৎসা ও মৌলিক চাহিদা পূরণে নিজেদের আয়ের বড় অংশ দেশে পাঠিয়ে থাকেন। অনেক ক্ষেত্রে তারা উপার্জনের ৮০ শতাংশেরও বেশি রেমিট্যান্স হিসেবে পাঠান। ফলে তারা যে শহরে বসবাস ও কাজ করেন, সেখানে তাদের ব্যক্তিগত ব্যয় তুলনামূলকভাবে কম থাকে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com