| বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ | প্রিন্ট | 19 বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশ পুলিশে কর্মরত ডিআইজিসহ ৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে তাদের পদোন্নতির বিষয়টি জানানো হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন- ঢাকার হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিয়া, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম আওলাদ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, এনএসআইয়ের পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদ ও ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
উপসচিব তৌছিফ আহমেদের সই করা পদোন্নতির প্রজ্ঞাপনগুলোয় বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৪ জুনের আদেশমূলে বর্ণিত কর্মকর্তাদের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (জাতীয় বেতন স্কেল, ২০১৫ এর গ্রেড-১ ও গ্রেড-২) পদে পদোন্নতি দেয়া হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপন দু’টিতে উল্লেখ রয়েছে।