বুধবার ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ইরানে বিপ্লবী গার্ড বাহিনীর ২ সদস্যকে গুলি করে হত্যা

  |   মঙ্গলবার, ৩০ জুন ২০২৬   |   প্রিন্ট   |   12 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইরানে বিপ্লবী গার্ড বাহিনীর ২ সদস্যকে গুলি করে হত্যা

ইরানের পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে বন্দুক হামলায় বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দুই সদস্য নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা
প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৯ জুন) সন্ধ্যায় ইরাক সীমান্তবর্তী কেরমানশাহ প্রদেশের পাভেহ কাউন্টিতে এ হামলার ঘটনা ঘটে। আইআরজিসির জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয, অজ্ঞাতপরিচয় হামলাকারীরা একটি বাড়ির প্রবেশপথে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।

আইআরজিসি এ ঘটনাকে ‘কাপুরুষোচিত ও বিশ্বাসঘাতকতাপূর্ণ সন্ত্রাসী হামলা’ বলে আখ্যায়িত করেছে। নিহত দুই ব্যক্তি স্থানীয় আইআরজিসির সদস্য ছিলেন। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। হামলায় আহত হয়েছেন আরও দুইজন।

আইআরজিসি জানিয়েছে, হামলার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়ীদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে তারা। তবে, এখন পর্যন্ত এ ঘটনার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com