সোমবার ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

উখিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মোশাররফ করিম রুমি (উখিয়া)   |   বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট   |   47 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উখিয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ছবিঃ মোশারাফ করিম রুমি

উখিয়ায় জনস্বার্থ রক্ষা ও ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুইটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (গতকাল) বিকেলে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনানের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উখিয়া উপজেলার কোর্টবাজার ও রুমখাঁ বাজার এলাকায় নুরুল আমিনের মালিকানাধীন ওমেরা গ্যাসের ডিলার প্রতিষ্ঠান ‘মায়ের দোয়া এন্টারপ্রাইজ’-এ পৃথক অভিযান চালানো হয়। অভিযানে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট দুইটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজু বিন আফনান বলেন, ভোক্তাদের হয়রানি ও অতিরিক্ত মুনাফা আদায়ের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। জনস্বার্থ ও ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে উখিয়া উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় নির্বাচন আচরণবিরোধী ব্যানার ও প্রচার সামগ্রী পরিলক্ষিত হলে তা অপসারণ করা হয়।

তিনি আরও জানান, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com