বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
জেলায় ৩১৭ টি মন্ডপে হবে পূজা

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে দূর্গাপূজা

 বিজয় ধর   |   রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   170 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আজ থেকে শুরু হচ্ছে দূর্গাপূজা

ষষ্টী পূজার মধ্য দিয়ে আজ (২৮ সেপ্টেম্বর) থেকে শুরু হবে দূর্গা পূজা। ২ অক্টোবর বিজয়া দশমী ও বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে। এবারে পর্যটন নগরী কক্সবাজারে ৩১৭ টি পূজা মন্ডপে হবে পূজা। তার মধ্যে ১৫২ টি প্রতিমা পূজা, ১৬৫ টি ঘট পূজা। ইতি মধ্যে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে শারদীয় দূর্গোৎসব পালনের প্রস্তুতি নিয়েছে জেলার সনাতন সম্প্রদায়ের লোকজন। এদিকে শেষ মুহুর্তে জেলার প্রতিটি পূজামন্ডপে উৎসব মুখর করতে সাজানো হচ্ছে মন্দির ও পূজামন্ডপ গুলো। দূর্গাপূজাকে সুশৃংখল এবং শান্তিপূর্ন করতে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। অন্যদিকে পূজা উপলক্ষে সনাতন সম্প্রদায়ের সর্বস্থরের নারী পুরুষের মাঝে আনন্দ উৎসাহ বিরাজ করছে বলে জানান সনাতন সম্প্রদায়ের লোকজন।

কক্সবাজার পূর্জা উদযাপন পরিষদের সভাপতি উদয় শংকর পাল মিঠু জানান, এবার উৎসাহ উদ্দীপনার নিয়ে শারদীয় দূর্গোৎস পালনের প্রস্তুতি নিয়েছে জেলার সনাতন সম্প্রদায়ের মানুষ। এবারে কক্সবাজার ৩১৭ টি মন্ডপে হবে দূর্গা পূজা। এর মধ্যে ১৫২ টি প্রতিমা পূজা,১৬৫ টি ঘট পূজা। এর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১৮ টি প্রতিমা পূজা, ১৩ টি ঘট পূজা, কক্সবাজার পৌরসভায় প্রতিমা পূজা ১১ টি এবং ঘট পূজা ১৬ টি, ঈদগাঁও উপজেলায় ১৭ টি প্রতিমা পূজা ১১ টি ঘট পূজা, মহেশখালী উপজেলায় পৌরসভা সহ ১ টি প্রতিমা পূজা ২৭ টি ঘট পূজা, রামু উপজেলায় ২৩ টি প্রতিমা পূজা ১৩ টি ঘট পূজা, চকরিয়া উপজেলা পৌরসভা সহ ৪০ টি প্রতিমা পূজা ২৯ টি ঘট পূজা, পেকুয়া উপজেলায় ৬ টি প্রতিমা পূজা ৩ টি ঘট পূজা, কুতুবদিয়া উপজেলায় ১৪ টি প্রতিমা পূজা ৩২ টি ঘট পূজা,উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প সহ ৯ টি প্রতিমা পূজা , টেকনাফ উপজেলায় ৬টি প্রতিমা ১ টি ঘট পূজা অনুষ্টিত হবে। তিনি জানান,দূর্গোৎসব উপলক্ষে সর্বস্থরের সনাতন সম্প্রদায়ের লোকজনের মধ্যে উৎসব উদ্দীপনা বিরাজ করছে। সবাই আনন্দঘন পরিবেশে পূর্জা পালনের প্রস্তুতি নিয়েছে।

জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি দীপক শর্মা দিপু বলেন, আজ ২৮ সেপ্টেম্বর আরতি গ্রহনের পরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসব শুরু হবে। ২৯ সেপ্টেম্বর সপ্তমী, ৩০ সেপ্টেম্বর অষ্টমী, ১ অক্টোবর নবমী এবং ২ অক্টোবর দশমী এবং বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে।
সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম বলেন, সদর উপজেলায় ১৮ টি প্রতিমা পূজা এবং ১৩ টি ঘট পূজা হবে। এবারের পূজার আয়োজনকে উৎসব মুখর এবং নিরাপদ করতে ইতি মধ্যে জেলা প্রশাসন এবং আইনশৃংখলা বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে একই সাথে পূজা মন্ডপগুলোতেও সিসি ক্যামেরা সহ থাকবে নিরাপত্তা বলয়।

কক্সবাজার পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর বলেন,পৌর এলাকায় ১১ টি প্রতিমা পূজা এবং ১৬ টি ঘট পূজা অনুষ্টিত হবে। পূজা উপলক্ষে আমরা সার্বিক প্রস্তুতি গ্রহন করেছি। এখন প্রতিটি মন্ডপে মন্ডপে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি।

এদিকে পূজা উপলক্ষে ইতি মধ্যে কেনাকাটা করে প্রস্তুতি সম্পন্ন করেছেন বলে জানিয়ে ঘোনারপাড়ার বাসিন্দা কলেজ ছাত্রী অনামিকা পাল বলেন,দূর্গাপূজা হচ্ছে আমাদের সব চেয়ে বড় উৎসব। মায়ের কাছে নিজের জন্য,পরিবারের জন্য এবং দেশের জন্য আর্শিবাদ কামনা করবো প্রতি বছর এই ৫ টি দিনের জন্য আমরা অপেক্ষা করে থাকি। সে জন্য পূজার প্রতিটি দিনে প্রতিটি পর্বে আলাদা আলাদা শাড়ী থ্রিপিচ পড়বো সে জন্য কেনাকাটা করেছি। এছাড়া আমরা পরিবার সহ আরো কয়েকজন বান্ধবি মিলে অনেক পরিকল্পনা করেছি। আশা করছি একটি সুন্দর সময় কাটাবো।

কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলার রাজ বিহারী দাশ বলেন,প্রতি বছর আমার নিজবাড়িতে পূজা হয়,এবারো পূজার আয়োজন করা হয়েছে। ইতি মধ্যে মা দূর্গার আগমন হয়েছে। এখন শেষ মুহুর্তের প্রস্তুতি চলছে। পূজা উপলক্ষে নিকট আত্মীয় স্বজন বাড়িতে এসেছে। সবাই খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পূজা পালনের অপেক্ষায় আছে।

এদিকে কক্সবাজার পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে,দূর্গা পূজাকে সুশৃংখল এবং নিরাপত্তা বিধান করতে পুলিশ প্রতিটি মন্ডপে সার্বক্ষনিক থাকবে।

এছাড়া সাদা পোষাকে বিপুল পরিমান আইনশৃংখলা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে।
এদিকে নবাগত জেলা প্রশাসক আবদুল মান্নান ইতি মধ্যে জেলার বেশ কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। তিনি সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজ খবর নেন।

ডিবিএন/জেইউ।

 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com