মোঃ ইফসান খাঁন ইমন, নাইক্ষ্যংছড়ি | মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট | 54 বার পঠিত | পড়ুন মিনিটে
নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি উদ্যোগে সীমান্ত এলাকায় বসবাসরত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত নাইক্ষ্যংছড়ি বিজিবি’র উদ্যোগে বামহতির ছড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিক্যাল অফিসার মেজর মোঃ মুত্তাদির ৩ শত অসহায় মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন। এতে বিনামূল্যে ওষুধ পেয়ে খুশি হয়েছেন সীমান্তের কাছাকাছি বসবাসরত মানুষ।
এ বিষয়ে বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম কপিল উদ্দিন কায়েস জানায়, সীমান্ত এলাকায় বসবাসরত দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করে আসছে নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি।এতে একদিকে যেমন জনগণ চিকিৎসা সুবিধা পাচ্ছেন, অন্যদিকে সীমান্ত এলাকায় বিজিবির এমন সেবা মূলক কাজের দারুণ প্রসংশা কুড়িয়েছেন।
তিনি আরও বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষা নয়, মানবিক কার্যক্রমের মাধ্যমেও সীমান্তবাসীর পাশে দাঁড়াচ্ছে। জনগণের প্রতি এ সহযোগিতা বিজিবির নিয়মিত কার্যক্রমের অংশ।
এতে অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জোন জেসিও মোশাররফ হোসেন, ভালুক খাইয়া বিওপির ইনচার্জ শাহ আলম,ফুলতলী বিওপির ইনচার্জ মোজাহিদসহ বিজিবির অধীনস্থ কর্মকর্তাগণ।
স্থানীয় জনসাধারণের বিজিবি’র এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এ ধরনের চিকিৎসা সেবায় বেশ উপকৃত হয়েছেন বলে জানান।
ডিবিএন/জেইউ।