বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঈদগাঁওয়ে লুট করা মোবাইল ট্র্যাকিং করে ডাকাত গ্রেপ্তার

সেলিম উদ্দিন, ঈদগাঁও   |   মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   59 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঈদগাঁওয়ে লুট করা মোবাইল ট্র্যাকিং করে ডাকাত গ্রেপ্তার

কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশ সংঘটিত ডাকাতির ঘটনায় লুটকৃত মোবাইল ট্র্যাকিং করে রমজান নামের এক ডাকাতকে গ্রেপ্তার করেছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রমজান আলী উপ‌জেলার ইসলামাবাদ ইউনিয়‌নের ৫নং ওয়ার্ডে‌র বোয়ালখালী এলাকার নুরুল আল‌মের ছে‌লে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ডাকাতির ঘটনায় লুটকৃত মোবাইল অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে ট্রেকিং করে এই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। অন্য ডাকাতদেরও অচিরেই আইনের আওতায় আনা হবে। ওই ডাকাতকে আদালতে সোফর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর ভোর রাতে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পূর্ব নাপিতখালী পুরাতন ডুলাফকির রাস্তার মাথা সংলগ্ন এলাকার দুই বসতবাড়িতে ডাকাতি সংঘটিত হয়। এ ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। একই ঘটনায় রমজানকে নির্দোষ দাবী করে মঙ্গলবার সকালে থানার সামনে মানববন্ধন করেছে স্থানীয়রা।

ডিবিএন/জেইউ।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com