বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নির্বাচনে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: জেলা আমীর আনোয়ারী

প্রেস বিজ্ঞপ্তি   |   মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   72 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নির্বাচনে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে: জেলা আমীর আনোয়ারী

জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার ৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, নির্বাচনে সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জনগণের ভোটাধিকার হাইজ্যাক প্রতিরোধ করতে হলে উভয় কক্ষে ‘পিআর’ পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই।

জামায়াতে ইসলামী জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার ও আইনের শাসনে বিশ্বাসী। আমরা জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ চালিয়ে যাচ্ছি। নতুন বাংলাদেশে সকল ধর্ম -বর্ণের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। সকল প্রকার বৈষম্য দূর করে একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসতে হবে। ৩০ সেপ্টেম্বর উখিয়া উপজেলা পালংখালীতে গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

গণসংযোগকালে স্থানীয় মুরব্বি, তরুণ সমাজ ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে থাইংখালী বাজার, তাজনিমারখোলা, চূরাখোলা, গজুঘনা পাড়া সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে গণসংযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল হক, কর্মপরিষদ সদস্য খাইরুল বশর, পালংখালী ইউনিয়ন আমীর আবুল আলা রোমান, সেক্রেটারি আবদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ডিবিএন/জেইউ । 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com