বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

চকরিয়ায় ডাকাতের আস্তানায় পুলিশের অভিযান, অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

চকরিয়া প্রতিনিধি   |   বুধবার, ০১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   59 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চকরিয়ায় ডাকাতের আস্তানায় পুলিশের অভিযান, অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

চকরিয়ায় পাহাড়ি অঞ্চলে ডাকাতের আস্তানায় পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ ডাকাত দলের ৫ জনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে দেশে তৈরি ২টি বন্দুক, ১টি তাজা কার্তুজ ও ৫টি দা উদ্ধার করা হয়।

বুধবার (১ অক্টোবর) দুপুর ১২ টা থেকে  সন্ধ্যা পর্যন্ত থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশ টিম টানা অভিযান চালিয়ে   উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল ও পাহাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ডাকাতরা হলেন, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল এলাকার শহরমুল্লুকেন ছেলে ওমর ফারুক(২৮) একই এলাকার মোঃ ফয়েজের ছেলে মোঃ জিসান(১৯) নজরুল ইসলামের ছেলে মোঃ মোবারক (২৫) আবদুল মজিদের ছেলে আবুল কালাম (২৮) ও জাকের আহমেদের ছেলে জসিম উদ্দিন প্রকাশ বার্মাইয়া জসিম (২৬)।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর রাত সাড়ে ৮ টার দিকে চকরিয়া-লামা সড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী ইউনিয়নের রিংভং ঢালায় ৮-১০ জন ডাকাত দল মিলে সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে গাড়ি ভাংচুর ও যাত্রীদের মারধর করে সবকিছু ছিনিয়ে নেয়। থানা পুলিশের এস আই জাকির হোসেন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। এরই সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্রসহ ডাকাত দলের ৫ সদস্যকে আটক করতে সক্ষম হয়। পুলিশ জানান, আটককৃতদের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অপরাধের একাধিক মামলা রয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, অভিযানে অস্ত্রসহ ধৃত ডাকাতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে, ডাকাতদের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com