বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রেজুখাল চেকপোস্টে ইয়াবাসহ তিন হিজড়া আটক

নিজস্ব প্রতিবেদক,উখিয়া   |   বুধবার, ০১ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   63 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রেজুখাল চেকপোস্টে ইয়াবাসহ তিন হিজড়া আটক

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল চেকপোস্টে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন হিজড়া(৩য় লিঙ্গ)গ্রেফতার হয়েছে।

১ অক্টোবর(বুধবার) সকাল ১১ টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র রেজুখাল চেকপোস্টস্থ বিজিবি’র জোয়ানরা এ অভিযান

পরিচালনা করেন।গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফের মো.জোবাইর(৫০),লেদা রোহিঙ্গা ক্যাম্পের ললিতা(৪০) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের জোবাইর (২৮)। বিজিবি জানায়, টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজার মুখি একটি সিএনজিতে তল্লাশী চালিয়ে তিন হিজড়ার শরীরে অভিনব কায়দায় লোকানো ১৬ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।এ সময় তাদের ব্যবহ্নত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।এ সংক্রান্তে উদ্ধার ইয়াবা ও আটককৃতদের নিকটস্থ থানায় সোপর্দ করত:নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন,৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম,পিএসসি।

ডিবিএন/জেইউ।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com