বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
রত্না পালং ইউনিয়নে গণসংযোগকালে জেলা আমীর আনোয়ারী

“বাংলাদেশ কে নিরাপদ ও বাসযোগ্য করে গড়তে দাঁড়ি পাল্লা মার্কা বিজয় করুন”

প্রেস বিজ্ঞপ্তি   |   সোমবার, ০৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   103 বার পঠিত   |   পড়ুন মিনিটে

“বাংলাদেশ কে নিরাপদ ও বাসযোগ্য করে গড়তে দাঁড়ি পাল্লা মার্কা বিজয় করুন”

জেলা জামায়াতের আমীর ও কক্সবাজার ৪ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, বাংলাদেশ কে নিরাপদ ও বাসযোগ্য করে গড়তে দাঁড়ি পাল্লা মার্কার বিজয় নিশ্চিত করতে হবে। দাঁড়ি পাল্লা ন্যায় ও ইনসাফের প্রতীক। সমাজে ন্যায় ও ইনসাফের শাসন কায়েম না হওয়ায় বৈষম্য, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি ছড়িয়ে পড়েছে। যার কারণে আইনের শাসন অনুপস্থিত।

আমরা দেশ পরিচালনার সুযোগ পেলে দেশ কে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত করে গড়ে তুলতে বদ্ধপরিকর। ৫ অক্টোবর উখিয়া উপজেলা রত্না পালং ইউনিয়ন শাখা আয়োজিত গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, সেক্রেটারি মাওলানা সুলতান আহমদ, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফিজ আবুল হোসাইন, রত্না পালং ইউনিয়ন সভাপতি মাস্টার মোহাম্মদ হাশেম, মাওলানা রহমত উল্লাহ, মাওলানা বেলাল উদ্দিন, সরোয়ারুল ইসলাম, আবদুল আজিজ।

ডিবিএন/জেইউ।

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com