বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>
বাইশারী ঈদগড় সড়কে ১০ বছরের শিশু ধর্ষণ

 ধর্ষক রাশেল বড়ুয়া রামুর থেকে আটক

নিজস্ব প্রতিবেদক, নাইক্ষ‍্যংছড়ি   |   সোমবার, ১৩ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   66 বার পঠিত   |   পড়ুন মিনিটে

 ধর্ষক রাশেল বড়ুয়া রামুর থেকে আটক

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী-ঈদগড় সড়কে ১০ বছরের এক শিশুকে ধর্ষন করে পালিয়ে যাওয়ার সময় ধর্ষক রাসেল বড়ুয়া প্রকাশ ভচইক্কা (২৫) কে আটক করেছে জনতা। পরে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশকে হস্তান্তর করা হয়।

পুলিশ জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষনের পর পালিয়ে যাওয়া ভচইক্ক্যার ছবি দেখে রামু উপজেলাধীন রশীদনগর ইউনিয়নের ধলিরছড়া নামক জায়গা থেকে এলাকার লোকজন আটক করে নাইক্ষ্যংছড়ি থানার আওতাধীন বাইশারী পুলিশকে খবর দেয়।

সংবাদ পেয়ে রাত ৭টার দিকে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সতেজ বড়ুয়া সঙ্গীয় ফোস ও নাইক্ষ্যংছড়ি থানার এসআই মোঃ পলাশ খান ও ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।
ধর্ষক রাসেল বড়ুয়া প্রকাশ ভচইক্কা নাইক্ষ্যংছড়ি উপজেলার উত্তর বাইশারী এলাকার সুজন বড়ুয়ার ছেলে। পেশায় একজন ড্রাইভার।
বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মাসরুরুল হক।

উল্লেখ্য, রবিবার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি বাইশারী-ঈদগড় সড়কে ধর্ষনের এই ঘটনা ঘটে। ধর্ষিতা শিশুটি বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে বলে পরিবার সুত্রে জানা যায়।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com