বুধবার ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

রামুতে রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, রামু   |   শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   56 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রামুতে রেলে কাটা পড়ে যুবকের মৃত্যু

কক্সবাজারের রামুতে রেলে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার, ১৭ অক্টোবর সকাল ১০ টা ১৫ মিনিটে উপজেলার রাজারকুল ইউনিয়নের মনসুর আলী সিকদার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের সামনে রেল পথে এ দূর্ঘটনা ঘটে। নিহত মো. মনসুর (২৪) রাজারকুল ইউনিয়নের নয়াপাড়া ৫নং ওয়ার্ডের ফয়েজ আহমদের ছেলে।

রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান জানিয়েছেন- চট্টগ্রাম অভিমুখি প্রবাল এক্সপ্রেস এর নিচে চাপা পড়ে মো. মনসুর ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন। রেলের চাপায় তার দেহটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায়। মো. ইউনুস এক ছেলে, এক মেয়ের জনক। কিভাবে দূর্ঘটনা সংগঠিত হয়েছে তার সঠিক কারণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি।

খবর পেয়ে রামু থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়।

ডিবিএন/জেইউ। 

Facebook Comments Box

Comments

comments

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

প্রকাশক ও সম্পাদক
তাহা ইয়াহিয়া
ভারপ্রাপ্ত সম্পাদক
বিজয় কুমার ধর

যোগাযোগ

প্রকাশক কর্তৃক প্রকাশিত এবং দেশবিদেশ অফসেট প্রিন্টার্স, শহীদ সরণী (শহীদ মিনারের বিপরীতে) কক্সবাজার থেকে মুদ্রিত

মোবাইল : বিজ্ঞাপন ও সার্কুলেশন : 01828090145, 01812586237

ই-মেইল: ajkerdeshbidesh@yahoo.com