নিজস্ব প্রতিবেদক, নাইক্ষ্যংছড়ি | শনিবার, ১৫ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 121 বার পঠিত | পড়ুন মিনিটে
বিজিবি’র অভিযানে বিভিন্ন প্রকার ঔষধ, সাইকেল পার্টস ও সিএনজিসহ ০১ জনকে আটক করা হয়েছে।
কক্সবাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৩৪ ব্যাটালিয়নের চোরাচালানী বিরোধী অভিযানে বিভিন্ন প্রকার ঔষধ, সাইকেল পার্টস ও সিএনজিসহ ১ জন আসামী আটক করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি এ তথ্য নিশ্চিত করেন।
( ১৪ নভেম্বর ) বিকেলে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনস্থ তুমব্রু বিওপি’র বিশেষ টহল কর্তৃক সীমান্ত পিলার ৩৩ থেকে বাংলাদেশের অভ্যন্তরে টিভি টাওয়ার নামক স্থানে চোরাচালানী বিরোধী অভিযান পরিচালন করে বাংলাদেশী বিভিন্ন প্রকার ঔষধ, সাইকেল পার্টস এবং ১টি সিএনজিসহ মোহছেন আলী (২৬), পিতা- আবদুস ছালাম, গ্রাম- কাটাখালি, পোস্ট- হোয়াইক্যং-৪৭৫০, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে আটক করতে সক্ষম হয়েছে।
উল্লেখ্য, আটককৃত আসামীকে সিএনজি ও অন্যান্য চোরাচালানী মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করে পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম চলছে।
অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা এবং মাদকসহ নানা অবৈধ কার্যক্রম দমনে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আসছে। এসব অভিযানের মাধ্যমে কক্সবাজারবাসীর মধ্যে আস্থা ও স্বস্তি ফিরে এসেছে।
ডিবিএন/জেইউ।